© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদ মাতাবে সালমান-ক্যাটরিনার ‘ভারত’

শেয়ার করুন:
ঈদ মাতাবে সালমান-ক্যাটরিনার ‘ভারত’
entertainment-desk
১১:১৬ এএম | ০৪ জুন, ২০১৯

বলিউড ‘ভাইজান’ খ্যাত সালমান খান মানেই চরম উত্তেজনাপূর্ণ নতুন কোনো ছবি। আর সেটি হওয়া চাই ঈদ উৎসবের মত দিনে। এমনটি হয়ে আসছে গত কয়েক বছর ধরেই। এবারও তার ব্যতিক্রম ঘটছে না বলিউডে। মঙ্গলবার থেকে সেখানে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘ভারত’ ছবিটি।

বলিউড ‘ভাইজান’ খ্যাত সালমান খান মানেই চরম উত্তেজনাপূর্ণ নতুন কোনো ছবি। আর সেটি হওয়া চাই ঈদ উৎসবের মত দিনে। এমনটি হয়ে আসছে গত কয়েক বছর ধরেই। এবারও তার ব্যতিক্রম ঘটছে না বলিউডে। মঙ্গলবার থেকে সেখানে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘ভারত’ ছবিটি।

আলি আব্বাস জাফর পরিচালিত সালমানের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। তিনিই (ক্যাটরিনা) সিনেমাটিকে সালমান খানের অভিনয় জীবনের একটি অন্যরকম উল্লেখযোগ্য সিনেমা হিসেবে মনে করছেন। কারণ এতে নাকি তার তরুণ বয়স থেকে বৃদ্ধ বয়সী একজন মানুষের চরিত্র দেখানো হবে।

এদিকে, ছবিটি মুক্তির আগ থেকে কম খাটেননি সালমান খানও। বহুদিন ধরে নিজ উদ্যোগে এর প্রচারণা চালিয়েছেন তিনি। আর ছবিটিতে অভিনয়ের সময়ও পরিশ্রম করেছেন সেইভাবে। বয়সের বিভিন্ন পর্যায়কে বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কমতি ছিল না এই সুপারস্টারের।

জানা গেছে, একটি সাড়া জাগানো কোরীয় সিনেমা অবলম্বনে এ ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। যখন স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে ঠাঁই পায় ভারত, ঠিক তখন থেকেই এই ছবির গল্প শুরু হয়েছে। এতে নিজের পরিবারকে যে কোনো মূল্যে সুরক্ষা দিয়ে আগলে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ এক কিশোরের ক্রমেই বেড়ে ওঠার গল্প দেখানো হয়েছে। যেখানে রয়েছে, তারুণ্য থেকে বার্ধক্যে উপনীত হওয়া এবং আপন জন্মভূমিকে শত্রুদের কাছ থেকে মুক্ত করতে সংকট, দুর্যোগ, দুঃসময় মোকাবেলা করে পরিবারের জন্য চরম আত্মত্যাগ করার মত গল্প।

‘ভারত’ সিনেমায় সালমান ও ক্যাটরিনা ছাড়াও আরো অভিনয় করেছেন দিশা পাটানি, টাবু, জ্যাকিশ্রফ, সুনীল গ্রোভার প্রমুখ।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন