© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালেই ঈদ কাটাবেন এটিএম শামসুজ্জামান

শেয়ার করুন:
হাসপাতালেই ঈদ কাটাবেন এটিএম শামসুজ্জামান
entertainment-reporter
১১:৪৩ এএম | ০৪ জুন, ২০১৯

বেশ কিছুদিন ধরে হাসপাতালের বিছানায় শুয়ে বসে কাটাচ্ছেন এটিএম শামসুজ্জামান। বর্তমানে রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন তিনি। শ্বাসকষ্টে এখনো নাজুক অবস্থা তার। তাই ঈদের আগে হাসপাতাল ছাড়তে পারছেন না এই অভিনেতা। যার ফলে ঈদে ঘরে ফেরা হচ্ছে না এটিএম শামসুজ্জামানের।

সোমবার সাংবাদিকদের এমনটাই জানালেন বরেণ্য অভিনেতার স্ত্রী রুনি জামান।

তিনি জানান, মাঝখানে এটিএম শামসুজ্জামানের অবস্থা কিছুটা ভালো হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বাড়ি নেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু থেমে থেমে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় বাসায় নেয়া আর সম্ভব হচ্ছে না। তাছাড়া এখন চিকিৎসকরাও তাকে বাড়ি নেয়ার ব্যাপারে পুরোপুরি বারণ করেছেন। তাই এবারের ঈদ হাসপাতালেই কাটাতে হবে তাদের।

এই অভিনেতার চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা দিয়েছেন।

গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। ওইদিনই রাত এগারোটার দিকে তাকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে এখনো পর্যন্ত প্রায় এক মাস ১০ দিন হাসপাতালে অবস্থান করছেন এটিএম শামসুজ্জামান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন