মিলার বিরুদ্ধে এসিড হামলার অভিযোগে মামলা

সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে এসিড হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার সাবেক স্বামী পারভেজ সানজারি।

মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই মামলা করা হয়। উত্তরা পশ্চিম থানার এসআই পলাশ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই পলাশ জানান, মঙ্গলবার রাতে সংগীতশিল্পী তাসবিয়া বিনতে শহীদ মিলার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে। মামলায় পিস জন পিটার হালদার কিম নামের আরেকজনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৫ (৬) ২০১৯।

এর আগে গত রোববার সন্ধ্যায় এসিড হামলার শিকার হন বলে গণমাধ্যমকে জানান মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি। ওই দিন রাত ৮টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই ঘটনায় মিলার বিরুদ্ধে মামলা করেন তার সাবেক স্বামী পারভেজ সানজারি।

২০১৭ সালের অক্টোবরে মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। এরপর পারভেজ সানজারি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৯ নম্বর আদালতে মামলার বিচার চলছে।

২০১৭ সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিলা ও পারভেজ সানজারি। দুই মাস পরেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

এ ছাড়া মিলার বিরুদ্ধে তার সাবেক স্বামী ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করেছেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি ইউনিট তদন্ত করছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026
img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026