© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রোডাকশন হাউস খুলেছেন ক্যাটরিনা

শেয়ার করুন:
প্রোডাকশন হাউস খুলেছেন ক্যাটরিনা
entertainment-reporter
১২:৩৯ পিএম | ১০ জুন, ২০১৯

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার তিনি নিজের একটি প্রোডাকশন হাউস খুলেছেন। এর মাধ্যমে দীপিকা ও আনুশকার পথ অনুসরণ করলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই তথ্য জানিয়েছেন ক্যাটরিনা।

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার তিনি নিজের একটি প্রোডাকশন হাউস খুলেছেন। এর মাধ্যমে দীপিকা ও আনুশকার পথ অনুসরণ করলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই তথ্য জানিয়েছেন ক্যাটরিনা।

এই প্রসঙ্গে নায়িকা বলেন, আমার ব্যানারের ছবিগুলো হয়তো স্বল্প-দৈর্ঘ্য অথবা একটু অন্যরকম হবে কিন্তু ছবিগুলো সবার সঙ্গে বসে দেখা সম্ভব। এমনকি নিজের প্রোডাকশনেও অভিনয় করার কথা ভাবছেন বলে জানান ক্যাটরিনা।

এদিকে, ঈদের দিন থেকে ভারত ও দুবাই’সহ বিশ্বের কয়েকটি দেশে এক যোগে মুক্তি পেয়েছে সালমান-ক্যাটরিনা অভিনীত ‘ভারত’ ছবিটি। আর মুক্তির দিন থেকে ভালো ব্যবসা করছে ছবিটি। এরই মধ্যে ছবিটি প্রায় ১০০ কোটির বেশি আয় করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

এখন ক্যাটরিনার হাতে রয়েছে ‘সূর্যবংশী’ ছবির কাজ। জুন মাসের শেষের দিকে এর শুটিং শুরু হবে বলে জানান তিনি। এতে ক্যাটরিনার বিপরীতে থাকছেন অক্ষয় কুমার। এটি পরিচালনা করছেন রোহিত শেটি।

‘সূর্যবংশী’ অজয় দেবগণের ‘সিংঘম’ এবং রণবীর সিং-এর ‘সিম্বা’ সিরিজের তৃতীয় ছবি।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন