আমেরিকা থেকে ফিরে আবার অভিনয়ে ব্যস্ত হচ্ছেন তমালিকা
টিভি পর্দার একসময়কার জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। বহুদিন ধরে দেশে ছিলেন না তিনি। নিজের জীবনের খানিকটা পরিবর্তন আনতে বছর খানেক আগে আমেরিকায় পাড়ি জমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শোনা গিয়েছিল, আর সেখান থেকে দেশে ফিরে আসবেন না তিনি।

গেল ঈদে আবারও স্বদেশমুখী হলেন তমালিকা। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর ছেড়ে যাবেন না দেশকে। একেবারে চলে এসেছেন নিজের মাতৃভূমিতে।

তবে এবার নতুন খবর আসলো তমালিকার কাজ থেকে। বহুদিনের সেই চিরচেনা মিডিয়ায় আবার সরব হবেন তিনি। সে লক্ষ্যে নিজের নাট্যদল আরণ্যকের দর্শকপ্রিয় মঞ্চ নাটক ‘রাঢ়াং’-এর মধ্যদিয়ে অভিনয়ে ফিরবেন তিনি। বিষয়টি সোমবার রাতে বাংলাদেশ টাইমস প্রতিবেদককে নিশ্চিত করেছেন তমালিকা।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটকটির ১৮৪তম মঞ্চায়ন হবে। তমালিকা সেখানে শ্যামলীরূপে দর্শকদের সামনে উপস্থিত হবেন। তবে এর আগে এই নাটকের তিনটি মঞ্চায়নে থাকতে পারেননি তিনি।
এদিকে, ‘রাঢ়াং’ নাটকের রচনা ও নির্দেশনায় আছেন বিশিষ্ট অভিনেতা মামুনুর রশীদ।
টাইমস/এসআই