‘সামচু ভাইয়ের সংসার’ করতে ফিরলেন শখ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শখ। বহুদিন ধরে মিডিয়া থেকে দূরে ছিলেন। ছোট-বড় কোনো পর্দায় কাজেই দেখা মিলছিল না তার। তবে দেরিতে হলেও ‘সামচু ভাইয়ের সংসার’ করতে এবার ফিরলেন শখ।

পাঠক, শিরোনাম পড়ে বেশ অবাক লাগছে? অবাক লাগারই কথা। বহুদিন পরে জনপ্রিয় অভিনেত্রী শখ আবার কাজে ফিরেছেন। আর ফিরেই এবার তিনি অভিনয় শুরু করেছেন ‘সামচু ভাই সংসারী হতে চায়’ শিরোনামের নাটকে। এটি পরিচালনা করছেন নির্মাতা শেখ সেলিম।

পরিচালক তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানালেন এই তথ্য। বললেন, বহুদিন ধরে হারিয়ে যাওয়া শখ আবারো আমার নাটকের মধ্য দিয়ে কাজে ফিরেছেন। আর আমার নাটকটির নাম, ‘সামচু ভাই সংসারী হতে চায়’। এই নাটকে শখকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে।

নাটকটির শিরোনাম শুনেই বুঝা যাচ্ছে, কেমন চরিত্রে অভিনয় করছেন শখ? তবে এর গল্প বা বিস্তারিত কোনো কিছুই এখন জানাতে নারাজ পরিচালক সেলিম রেজা।

তার ভাষ্য, গল্প শুনলে অনেক কিছু জেনে যাবে দর্শক। সেক্ষেত্রে নাটক দেখার মজাই চলে যাবে। তাই দর্শকের মজাটা ঈদ পর্যন্ত ধরে রাখতে চায়। আর নাটকটি আসছে ঈদুল আজহায় একটি বেসরকারি চ্যানেলে।

প্রায় দেড় বছরের আড়াল ভেঙে প্রকাশ্যে এসেছেন শখ। এর আগে, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই বিচ্ছেদ ঘটে শখ-নিলয়ের গুছানো সংসারের। এরপর থেকেই মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করেন তিনি। তবে নিলয় নিয়মিতই কাজ করলেও এতদিন পরে এসে কাজে ফিরেছেন অভিনেত্রী শখ।

 

টাইমস/জেকে/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মর্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026