© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনাবৃত শরীরেও আপত্তি নেই জ্যাকুলিনের!    

শেয়ার করুন:
অনাবৃত শরীরেও আপত্তি নেই জ্যাকুলিনের!      
international-desk
০৮:১৪ পিএম | ১৬ জুলাই, ২০১৯

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী পোশাকে সাবলীল তিনি। প্রায় প্রতিটি ছবিতেই খোলামেলা রূপে ধরা দেন এই অভিনেত্রী।

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী পোশাকে সাবলীল তিনি। প্রায় প্রতিটি ছবিতেই খোলামেলা রূপে ধরা দেন এই অভিনেত্রী।

তবে এবার আবারো আলোচনায় উঠে এলেন জ্যাকুলিন। সম্প্রতি একটি সিনেমায় বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার নতুন ছবির নাম ‘ড্রাইভ’। এতে বিকিনি পরে কাজ করেছেন জ্যাকুলিন। তরুণ মানসুখানি পরিচালিত এ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে নায়িকা চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি ভারতের একটি মনোরম লোকেশনে ‘ড্রাইভ’ ছবির একটি গানের শুটিং চলছিল। এতে বেশ কয়েক জোড়া বিকিনি পড়েছেন জ্যাকুলিন। আর লোকেশনেই বিষয়টি নিয়ে একটি বলিউডভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হন নায়িকা।

দৃশ্যধারণের পর তাকে প্রশ্ন করা হয়, প্রায় সব ছবিতেই আপনি খোলামেলা রূপে হাজির হন, কারণ কী? জ্যাকুলিন উত্তরে বলেন, সত্যি বলতে আমাকে আবেদনময়ীভাবে দেখতেই পছন্দ করেন দর্শক। এ কারণে পরিচালকরাও আমাকে ওইভাবে উপস্থাপন করেন।

আর চরিত্রের প্রয়োজনে আমি যে কোনো পোশাকে কাজ করতে রাজি আছি। প্রয়োজনে অনাবৃত শরীরেও আপত্তি নেই আমার। অবশ্য সেটা গল্পের সঙ্গে যেতে হবে।

এদিকে, জ্যাকুলিনের এমন মন্তব্যে রীতিমত তোলপাড় উঠেছে বলিউডপাড়ায়, সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার এই মন্তব্য ইউটিউবে আপলোডের পর বেশ জোরেশোরে ভাইরাল হয়েছে। এতে নানা শ্রেণির মানুষজন বিভিন্ন মন্তব্য করছেন।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন