© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন সিনেমায় জেনিফার

শেয়ার করুন:
নতুন সিনেমায় জেনিফার

ফাইল ছবি

entertainment-desk
০৬:১৬ পিএম | ১৮ জুলাই, ২০১৯

জেনিফার লোপেজ। হলিউডে গানে তার আধিপত্য। তবে এবার গানে নয় সিনেমায় সরব এই গায়িকা। এই মুহূর্তে তার হাতে আছে নতুন সিনেমা ‘ম্যারি মি’। নাম শুনেই বোঝা যাচ্ছে রোমান্টিক-কমেডি কাহিনিতে অভিনয় করবেন এ পপ ডিভা।

সম্প্রতি উইকলির একটি প্রতিবেদনে বলা হয়, ‘ম্যারি মি’র অন্যতম চমক ল্যাটিন মিউজিক সুপারস্টার মালুমা। যাকে জুয়ান লুইস লনডোনো আরিয়াস নামে সকলেই চেনেন। মূলত সিনেমায় কলম্বিয়ার এই গায়কের বাগদত্তার চরিত্রে অভিনয় করবেন জেনিফার লোপেজ।

জেনিফার

‘ম্যারি মি’র গল্প কীভাবে আবর্তিত হবে? এই বিষয়ে বিদেশি একটি সংবাদ মাধ্যমে জেনিফার জানান, সিনেমায় জেনিফার (নিজেই) একজন পপ সুপারস্টার, অন্যদিকে মালুমা হচ্ছেন রকস্টার। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু আগ মুহূর্তেই শোনা যায়, জেনিফারের সহকারী প্রতারণা করে পালিয়েছে। এরপর বিয়ের সব আনুষ্ঠানিকটা বাদ দিয়ে গায়িকা জেনিফার সাবেক সহকারীর খোঁজে নামবেন। তাকে সহায়তা করবে এক গণিত শিক্ষক, যার চরিত্রে থাকবেন ওয়েন উইলসন।

‘ম্যারি মি’ মূলত ববি ক্রসবির গ্রাফিক নভেল অবলম্বনে নির্মিত ছবি। এটি পরিচালনা করছেন ক্যাট কইরো। হারপার ডিলের পুনর্লিখন থেকে এর চিত্রনাট্য ঠিক করেছেন জন রজার্স ও টামি সাগার।

মালুমা

এদিকে, গানের ভুবনের উজ্জ্বল নক্ষত্র কলম্বিয়ান গায়ক মালুমা সম্প্রতি ম্যাডোনার সঙ্গে ‘ম্যাডেলিন’ গানে কণ্ঠ দিয়ে গ্লোবাল সেনসেশনে পরিণত হয়েছেন। এটি স্থান পেয়েছে পপ সম্রাজ্ঞীর নতুন স্টুডিও অ্যালবাম ‘মাদাম এক্স’-এ। এরপরেই তিনি জেনিফারের সঙ্গে সিনেমাটি শুরু করছেন।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন