সম্মানী নিয়েও আসেননি অঙ্কিত, গেয়েছেন নোবেল-সানা

শুক্রবার সন্ধ্যায় হয়ে গেল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘সানগ্লো মিউজিক্যাল ফেস্ট- ১’ শীর্ষক কনসার্ট। দুই হাজার, পাঁচ হাজার ও ১৫ হাজার টাকার টিকিট কেটে এ কনসার্ট উপভোগ করতে এসেছিলেন হাজারো শ্রোতা।

অনুষ্ঠানের প্রধান চমক ছিলেন ভারতীয় টিভি চ্যানেল ‘জি বাংলা’র ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল, ভারতের ‘আশিকি ২’ সিনেমার ‘শুন রাহা হ্যায়’ খ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি ও বলিউড তারকা বিগবস খ্যাত সানা খান। কিন্তু অনুষ্ঠানে নোবেল ও সানা খান পারফর্ম করলেও দেশেই আসেননি অঙ্কিত।

বাংলাদেশ থেকে এই আয়োজনে আরো ছিলেন এই প্রজন্মের শিল্পী তাসনিম আনিকা। রাত ৮টার পরে কনসার্ট শুরু হয়। মাইক্রোফোন হাতে মঞ্চে হাজির হন দুই উপস্থাপক ফুয়াদ ও শান্তা জাহান।

প্রথমে তাসনিম আনিকা মঞ্চে এসে বাপ্পা মজুমদারের ‘বায়ান্না তাস’, ‘মন ভাবে যারে এই মেঘলা দিনে’, ‘ইটস মাই লাইফ’ এবং আইয়ুব বাচ্চুর স্মরণে ‘সেই তুমি কেন এত অচেনা হলে’সহ নিজের গাওয়া ‘নোলক’ সিনেমার ‘জলে ভাসা ফুল’সহ বেশ কিছু গান পরিবেশন করেন।

সানা খান

এর পরেই স্টেজে হাজির হন বিগবসখ্যাত ভারতের তারকা সানা খান। ‘ছাম্মা ছাম্মা’, ‘বাম ডিগি ডিগিবাম’, ‘পাল্লু লাটকে’সহ জনপ্রিয় বেশকিছু হিন্দি গানের সঙ্গে পারফর্ম করেন তিনি। রাত ১০টার পর স্টেজে আসেন গায়ক নোবেল। শুরু করেন আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গান দিয়ে। এরপর ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি গেয়ে শোনান। অনুষ্ঠানে দর্শক-শ্রোতারা তার গান বেশ উপভোগ করেন। করতালির সঙ্গে সঙ্গে তাকে আরো বেশি গান গাওয়ার জন্য উৎসাহ দেন।

এরপর নোবেল জেমসের গাওয়া ‘তারায় তারায়’, ‘বাবা’ গানে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা। খ্যাতিমান শিল্পীদের জনপ্রিয় বেশকিছু গান গেয়ে মানুষের মন জয় করে নেন এই শিল্পী।

নোবেলের গান গাওয়া শেষে এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর (ইভেন্টস) মির্জা সাজিদ অঙ্কিত তিওয়ারি অনুষ্ঠানে হাজির না হওয়ায় দর্শকদের কাছে মঞ্চে এসে দুঃখ প্রকাশ করেন।

এই প্রসঙ্গে এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান উপস্থিত দর্শকদের বলেন, অঙ্কিতের সঙ্গে সব কথাবার্তা চূড়ান্ত হয়েছিল আমাদের। আমরা তার সম্মানীও পরিশোধ করেছি। হঠাৎ করেই মুড ভালো নেই বলে উনি আমাদের শো’তে আসবেন না বলে জানান।

তিনি ও তার ম্যানেজার আমাদের জানিয়েছেন উনি ফ্লাইট মিস করেছেন। উনার তিনজন মিউজিশিয়ানও বাংলাদেশে অবস্থান করছেন। কলকাতাতেও উনার কিছু মিউজিশিয়ান অবস্থান করছেন। দুই বাংলার শিল্পীদের নিয়ে আমরা চমৎকার একটি আয়োজন উপহার দিতে চেয়েছিলাম।

আপনারা সানা খানের পারফরমেন্সের পাশাপাশি নোবেলের ও আনিকার গান উপভোগ করেছেন। যেহেতু অঙ্কিত আসার কথা বলেও আসেননি, টিকিটে আমাদের অফিসের ফোন নম্বর দেয়া আছে। কেউ টিকিটের মূল্য ফেরত চাইলে, আমরা সেটা ফেরত দিব।

‘সানগ্লো মিউজিক্যাল ফেস্ট- ১’এ রাত্রী চৌধুরীও কয়েকটি গান পরিবেশন করেন।

যৌথভাবে এই কনসার্টের আয়োজন করে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই হিসেবে ইনগ্লোট ও স্প্ল্যাশ এবং কো-পাওয়ার্ড বাই হিসেবে ছিল প্রেম কালেকশনস।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026