বাংলাদেশ নয় ভারতেই জন্ম শাহতাজের!
শাহতাজ মুনিরা হাশেম
তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ শাহতাজ মুনিরা হাশেম। তার প্রতি ভক্তদের আগ্রহ একটু বেশি। তাদের অনেকের ক্রাশ হয়ে আছেন এই মডেল।
তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ শাহতাজ মুনিরা হাশেম। তার প্রতি ভক্তদের আগ্রহ একটু বেশি। তাদের অনেকের ক্রাশ হয়ে আছেন এই মডেল।
তার জন্ম, আবাসস্থল এমনকি প্রেম ভালোবাসা নিয়েও জানার প্রবল আগ্রহ ভক্তদের। মূলত শাহতাজের জন্ম ঢাকায়। বর্তমানে তিনি রাজধানীর শ্যামলীতে ভাই-বোন, বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন। গণমাধ্যমের সূত্রে এই তথ্যটি এতদিন ধরে তার ভক্তরা জানতেন।
‘সীমান্তহীন পাখিরা’ নাটকের একটি দৃশ্যে
তবে সম্প্রতি খবর বেরিয়েছে, ভারতের সীমান্তে জন্ম শাহতাজের। সেখানেই তার বেড়ে উঠা! আরও অবাক করার মত হলেও সত্যি যে, শাহতাজ তার আসল নাম নয়। তার নাম ‘ফুলারা’।
মূলত এই ধরনের চরিত্রে অভিনয় করেছেন শাহতাজ। তিনি দু’দিন আগে ‘সীমান্তহীন পাখিরা’ নামে নতুন একটি টেলিছবিতে কাজ করেছেন। যাতে তাকে দেখা যাবে ভারত সীমান্তের একটি মেয়ের চরিত্রে। আর সেখানেই তার চরিত্রের নাম হবে ‘ফুলারা’।
এই প্রসঙ্গে বাংলাদেশ টাইমস প্রতিবেদককে শাহতাজ বলেন, সত্যি এতদিন পর একটি মনের মত চরিত্রে অভিনয় করলাম। অনেক চ্যালেঞ্জিং একটি চরিত্র ছিল এটি। আনান জামানের রচনা ও পরিচালনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ টেলিছবির দৃশ্যধারণের কাজ হয়েছে। আমি ছাড়াও এখানে সজল ভাই ও শামিম নাজনিন আপা অভিনয় করেছেন।
আরও মজার বিষয় হলো, এই টেলিছবিতে একঝাঁক শিক্ষার্থীও অভিনয় করেছেন। যারা প্রত্যেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র-ছাত্রী।
এদিকে, পরিচালক সুত্রে জানা গেছে ‘সীমান্তহীন পাখিরা’ নামের টেলিছবিটি যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।
টাইমস/জেকে/এসআই