© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ডেঙ্গু আক্রান্ত ববি

শেয়ার করুন:
এবার ডেঙ্গু আক্রান্ত ববি

ইয়ামিন হক ববি

entertainment-reporter
১২:৪৬ পিএম | ০৭ আগস্ট, ২০১৯

চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ইয়ামিন হক ববি। সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি।

চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী ইয়ামিন হক ববি। সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। বুধবার বাংলাদেশ টাইমস প্রতিবেদকের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন ববি নিজেই।

ববি বলেন, 'গত কয়েকদিন ধরেই আমি জ্বর জ্বর অনুভব করছিলাম। কিন্তু দেশে ডেঙ্গু প্রকোপ দেখে মঙ্গলবার হঠাৎ করেই মনে হলো আমার রক্তটা পরীক্ষা করা দরকার। পরে স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।'

আপাতত কিছুটা সুস্থবোধ করলেও ডাক্তাররা আরো বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন। পাশাপাশি নিজের সুস্থতার জন্য ভক্তকুলের কাছে দোয়া চেয়েছেন ববি।

ফাইল

চিত্র নায়িকা ববি ও নায়ক আলমগীর

এর আগে, নায়ক আলমগীরও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন