© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে কি সেরেই ফেলেছেন টয়া? (ছবিসহ)

শেয়ার করুন:
বিয়ে কি সেরেই ফেলেছেন টয়া? (ছবিসহ)

টয়া

entertainment-reporter
০১:১৫ পিএম | ০৯ আগস্ট, ২০১৯

জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিন টয়া। সম্প্রতি গোপনে বিয়ে সেরেছেন তিনি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের একটি ছবি সামনে এসেছে। এরপর প্রকাশ পেয়েছে নায়িকার বিয়ের খবর।

জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিন টয়া। সম্প্রতি গোপনে বিয়ে সেরেছেন তিনি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের একটি ছবি সামনে এসেছে। এরপর প্রকাশ পেয়েছে নায়িকার বিয়ের খবর।

তাহলে কি সত্যি বিয়ে সেরে ফেলেছেন টয়া? তবে বিয়ে সারলেও কেন এত গোপনীয়তা? ভক্তদের এমন প্রশ্নে টয়াকে ফোন করে জানা গেল আসল তথ্য, বললেন, নাটকের প্রয়োজনে কনে সাজতে হয়েছে তাকে।

নাটকের নাম ‘গল্পগুলো এমন হোক’। মেহেদী হাসান সজীবের রচনায় এটি নির্মাণ করছেন সৈয়দ শাকিল। এতে আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

টয়ার বিয়ের ছবি

‘গল্পগুলো এমন হোক’ নাটকে বিয়ের দৃশ্যে টয়া

‘গল্পগুলো এমন হোক’ শুটিং প্রসঙ্গে নির্মাতা সৈয়দ শাকিলের ভাষ্য, সম্প্রতি উত্তরার একটি হাউজে আমরা নাটকটির দৃশ্যধারণ শেষ করেছি। এতে গল্পের মধ্যে আলাদা গল্প তুলে ধরা হয়েছে। আর এটি এমনভাবে উপস্থাপনা করা হয়েছে, মনে হবে দ্বিতীয়টিই মূল গল্প।

নাটকটি প্রসঙ্গে সৈয়দ শাকিল আরও বলেন, আমরা আসলে এমন কিছু ঘটনার মুখোমুখি হই, যা আমরা চাই না। তখন প্রায়ই বলে উঠি, গল্পটা এমন না হয়ে এমন হলেই ভালো হত।

আশা করি, ‘গল্পগুলো এমন হোক’ নাটকটি প্রত্যেক দর্শকের মনে দাগ কাটবে। ঈদে টিভির সামনে দর্শক ধরে রাখবে এটি।

দৃক প্রযোজনায় এই নাটকটি প্রচার হবে আসছে ঈদে চ্যানেল নাইনে। তবে সময়টা এখনো নির্দিষ্ট জানাতে পারেননি পরিচালক।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন