© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিবাহ অভিযানের পর ফারিয়ার কিসের ‘ভয়’?

শেয়ার করুন:
বিবাহ অভিযানের পর ফারিয়ার কিসের ‘ভয়’?

জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া

entertainment-desk
০১:১১ পিএম | ১০ আগস্ট, ২০১৯

দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে প্রথম অভিষেক তার। এরপর যৌথ প্রযোজনায় একে একে ফারিয়া করেছেন ‘হিরো ৪২০’, ‘বাদশা’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’সহ বেশ কয়েকটি ছবি।

দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে প্রথম অভিষেক তার। এরপর যৌথ প্রযোজনায় একে একে ফারিয়া করেছেন ‘হিরো ৪২০’, ‘বাদশা’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’সহ বেশ কয়েকটি ছবি।

ছবির কারণে পশ্চিমবঙ্গে ভালোই পরিচিতি পেয়েছেন নুসরাত ফারিয়া। এদিকে, জুনেও ভারতে মুক্তি পেয়েছে নায়িকার অভিনীত প্রথম টালিগঞ্জের একক ছবি ‘বিবাহ অভিযান’। মুক্তির পর ভালো ব্যবসা করেছে ছবিটি।

এরপর শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবিটি আমদানি করে বাংলাদেশেও মুক্তি দিয়েছে পরিবেশকরা।

ফারিয়া ও অঙ্কুশ

‘বিবাহ অভিযান’র একটি দৃশ্যে ফারিয়া ও অঙ্কুশ হাজরা

এবার ‘বিবাহ অভিযান’র সাড়া পেয়ে ভারতের আরেকটি একক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া। ছবিটির নাম ‘ভয়’। রাজা চন্দর এই ছবিতেও তার নায়ক হচ্ছেন অঙ্কুশ হাজরা। এর আগেও ‘আশিকী’ ও বিবাহ অভিযান’-এ তার নায়ক ছিলেন তিনি।

ছবিটি প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ভয়’র গল্পটা দারুণ। আগে কখনো এমন চরিত্রে আমি অভিনয় করিনি। গল্পে অঙ্কুশ সফল এক সাঁতারু। তার বোন অটিজমের শিকার হলেও কখনো ভেঙে পড়ে না। ছবিতে আমাকে ওর বোনের শিক্ষিকা হিসেবে দেখানো হবে। দায়িত্বটা বেশ সুন্দরভাবেই পালন করেছি আমি।

এরপরই হঠাৎ আমার জীবনে নেমে আসে ভয়। পরে এই অবস্থা থেকে কিভাবে অঙ্কুশ আমাকে ও তার বোনকে মুক্ত করবে, তা দেখানো হবে ছবিটিতে। মূলত এটি একটি থ্রিলারধর্মী ছবি। এর শুটিং শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে।

 

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন