© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিড়ের মধ্যে সালমানকে পেয়ে যা করলেন তরুণী (ভিডিও)

শেয়ার করুন:
ভিড়ের মধ্যে সালমানকে পেয়ে যা করলেন তরুণী (ভিডিও)

ফাইল ছবি

entertainment-desk
১১:১৮ এএম | ১৪ আগস্ট, ২০১৯

বলিউড ভাইজান সালমান খান। এই তারকা দর্শকের মাঝে গেলে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এবারো ঘটলো একই ঘটনা। ‘হাম আপকে হে কন’ ছবির ২৫ বছরপূর্তি অনুষ্ঠানে গিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।

বলিউড ভাইজান সালমান খান। এই তারকা দর্শকের মাঝে গেলে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এবারো ঘটল একই ঘটনা। ‘হাম আপকে হে কন’ ছবির ২৫ বছরপূর্তি অনুষ্ঠানে গিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।

সম্প্রতি ভিড়ের মধ্যে এক তরুণী পেয়েছিলেন সালমান খানকে। পরে তিনি (তরুণী) ভাইজানের হাত ধরে সেলফি তোলার জন্য টান দেন তাকে। এই সময় বহু কষ্টে নিজের রাগ সামলে নেন সালমান খান। তার সঙ্গে কথা না বলে সামনের দিকে এগিয়ে যান তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সালমানকে টান দেয়ার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই সমালোচনা শুরু করেছেন। তবে সালমানের নয় ওই মেয়েটির।

প্রায় মানুষের একই কথা, ভাইজানকে দেখলে মেয়েদের হুঁশ জ্ঞান ঠিক থাকে না। তাই যেখানে সেখানে তাকে দেখলে প্রায়ই এমন করেন তরুণীরা। সালমান খান যে তাকে অবজ্ঞা করে সামনের দিকে এগিয়ে গেছেন, এটা একেবারে উচিত হয়েছে। আর কেউ কারো সঙ্গে সেলফি তুলতে এমন করতে পারে না।

আবার অনেকেই বলেছেন, সালমান যেভাবে নিজের রাগ সামলালেন, সেটি সত্যি প্রশংসনীয়।

অনেকেই আবার এও বলছেন, মেয়েটির আসলে কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই।

ভিডিও

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন