‘শাকিবের সাথে কাজের বিষয়টা গোপন থাকুক’

বলিউড তারকা নার্গিস ফাখরি। তিনি শুধু বলিউড নন, হলিউড তারকাও। তবে এবার তাকে দেখা যাবে ঢালিউডে। বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা হয়ে ঢালিউড সিনেমায় হাজির হবেন তিনি।

মূলত শনিবার বিশ্ব শান্তি দিবসে ঢাকার মঞ্চে ‘মিউজিক ফর পিস’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত হন দেশের জনপ্রিয় বহু তারকা। সেই সমাবেশে উপস্থিত হয়ে উৎসুক জনতার নজর কাড়েন রকস্টার খ্যাত বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। আর সেখানেই জানা যায়, ঢালিউডে ছবির নায়িকা হচ্ছেন নার্গিস ফাখরি।

শনিবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসে তারকাদের মিলন মেলা। সেখানে একই মঞ্চে উপস্থিত ছিলেন তিনি ছাড়াও চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন, চিত্রনায়িকা শবনম বুবলী, পরীমনি, মিম, মম, আইরিন ও অধরাসহ অনেকেই।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গানবাংলা টেলিভিশন এবং টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি।

ফাইল

‘মিউজিক ফর পিস’ কনসার্টে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো নতুন সিনেমা প্রযোজনা সংস্থা টিএম ফিল্মস। অনুষ্ঠানে জানা গেছে, ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বড়পর্দায় সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন। আর এই প্রতিষ্ঠানের ব্যানারে ঢাকাই সিনেমায় শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে নার্গিস ফাখরি অভিনয় করবেন বলে ইঙ্গিত পাওয়া যায়।

তবে কীভাবে সেই ইঙ্গিত পাওয়া যায়? অনুষ্ঠানে কৌশিক হোসেন তাপস শাকিবকে প্রশ্ন করেন, ধরুন আপনার পাশে যিনি (নার্গিস) দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? উত্তরে কৌশলে শাকিব খান বলেন, বিষয়টা গোপন থাক। এখনই সব বলে না দেই। তবে অবশ্যই কাজ করব।

একই প্রশ্ন করা হয় নার্গিস ফাখরিকে। তিনিও বলেন একই উত্তর, বিষয়টা গোপন থাকুক। ব্যাস! এতেই বুঝা যায় সামনে এক হচ্ছেন শাকিব-নার্গিস।

 ফাইল

অনুষ্ঠানে কথাও বলেছেন নার্গিস ফাখরি। তিনি বলেন, আমি এখানে এসেছি ‘মিউজিক ফর পিস’ স্লোগানের স্বপক্ষে। কেননা সংগীত সার্বজনীন। আমি অত্যন্ত আনন্দিত এমন একটি আসরে উপস্থিত হতে পেরে, যেখানে বাংলাদেশের সব তারকারা উপস্থিত আছেন। আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। তারই ধারাবাহিকতায় এখানে এসেছি।

তিনি আরও বলেন, আমি মূলত মার্কিন নাগরিক, কিন্তু বলিউডে কাজ করছি। এখানেও এসেছি শান্তির দূত হয়ে। আমার কোনো নিদিষ্ট ঠিকানা নেই। তুরস্কে তাপস-মুন্নির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সুবাধে একটি গানে একসঙ্গে কাজ করতে গিয়েই পরিচিতি আরও বেড়ে উঠে। আজ বিশ্ব শান্তি দিবস। সংগীতের মাধ্যমে সবার মাঝে শান্তি ছড়িয়ে পড়ুক এ কামনা করি।

কৈলাশ খেরের সুফিবাদী গানে, অদিতি সিং শর্মার আসর মাতানো পারফর্মেন্সে অনুষ্ঠিত হয় ‘মিউজিক ফর পিস’ কনসার্টটি। বাংলার জনপ্রিয় সব লোকগানের উপস্থিতি ও সন্নিবেশ ঘটিয়ে তাপস এন্ড ফ্রেন্ডস এর পরিবেশনায় এতে উঠে আসে জনপ্রিয় সব গান আর লালন-হাছনের অমিয় সব বানী।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026