চীনে সেরা ছাত্রের পুরষ্কার পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিশাদ

এবার চীনে সেরা ছাত্রের পুরষ্কার পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মো. রিশাদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছেন। চীনের শ্যান্ডং প্রদেশের জিনান ইউনিভার্সিটি থেকে কম্পিউটারবিজ্ঞান এবং প্রযুক্তিতে সেরা ছাত্র হয়ে মাস্টার্স পাশ করেছেন রিশাদ। তিনি ইউনিভার্সিটির সেরা ছাত্র পুরস্কার-২০২০ (Excellent Students Award-2020) এ ভূষিত হয়েছেন। বিগত শিক্ষাবর্ষে বৈজ্ঞানিক গবেষণা, একাডেমিক গবেষণাপত্র প্রকাশ ও গবেষণাপত্রের সঙ্গে চীন-বাংলাদেশ বন্ধুত্ব প্রচারে অবদানের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। ইউনিভার্সিটির সব আন্তর্জাতিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন স্কেলে মূল্যায়ন শেষে সেরা ছাত্র পুরস্কারটি দেওয়া হয়।

জানা গেছে, মো. রিশাদ ২০১৭ সালের সেপ্টেম্বরে চীনের গভ. স্কলারশিপ (CSC) নিয়ে তিন বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে চীনে যান। তার গবেষণাপত্রের মূল শিরোনাম ছিল, ‘fMRI Brain Function Classification of ASD Patients Using Deep Learning Approaches’। যেখানে তিনি fMRI ডেটা এবং ডিপ লার্নিং ব্যবহার করে অটিজম রোগীদের শ্রেণিবিন্যাস করেন। গবেষণাপত্রের ওপর ভিত্তি করে তিনি প্রথম লেখক হিসেবে ২টি IEEE জার্নাল (১টি SCI, IF-4.217, ও ১টি EI), এবং ১টি EI IEEE-কনফারেন্স গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন।

মাস্টার্স ডিগ্রির জন্য কোর্স সম্পন্নের পাশাপাশি একটি EI গবেষণা প্রবন্ধ আবশ্যক থাকলেও অতিরিক্ত ২টি h-Index প্রবন্ধ প্রকাশ করায় মো. রিশাদ আহমেদ এই পুরস্কার পেলেন। এ ছাড়া তিনি Bangladesh Student Association of University of Jinan এর Country Representative হিসেবে এক বছর ধরে কাজ করেছেন।

রিশাদ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে যথাক্রমে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরে তিনি First Capital University of Bangladesh (FCUB), চুয়াডাঙ্গার ইইই বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে শিক্ষা ছুটিতে আছেন। গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন গবেষণাধর্মী লেখালেখি ও স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে যুক্ত আছেন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026