উচ্চশিক্ষার স্বপ্নে আমেরিকায়, ১ মাস কোমায় থেকে সিয়ামের মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আমেরিকায় গিয়েছিলেন তানজিম সিয়াম। পড়াশোনার পাশাপাশি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে একটি গ্রোসারি দোকানে কাজ নিয়েছিলেন তিনি। ওই দোকানে ডাকাতির সময় তিনি গুলিবিদ্ধ হন। এজন্য দীর্ঘ ১ মাস কোমায় থাকতে হয়েছে তাকে। অবশেষে শনিবার ওই বাংলাদেশি তরুণ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় ২২ আগস্ট সকালে সিয়ামের পরিবারের অনুমতি নিয়ে চিকিৎসকেরা তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে ফেলেন। তিনি বোস্টন মেডিকেল হাসপাতালে কোমায় ছিলেন।

জানা গেছে, বোস্টনের কাছে রক্সবারির একটি মুদিদোকানে গত ১৪ জুলাই ডাকাতির সময় গুলিবিদ্ধ হন ওই দোকানের বাংলাদেশি তরুণ কর্মচারী তানজিম সিয়াম। ওই দিন রাত ৯টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা বাংলাদেশি আবদুল মতিনের মালিকানাধীন গ্রোসারি দোকানে ঢুকে সিয়ামকে অস্ত্রের মুখে জিম্মি করে মালপত্র ও অর্থ হাতিয়ে নেয়। দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা সিয়ামের মাথায় গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সিয়ামকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

উল্লেখ্য, শিক্ষার্থী ভিসায় চলতি বছরে আমেরিকায় আসেন সিয়াম। পড়াশোনা শুরুর আগে পরিবারকে সহায়তার উদ্দেশে চার মাস আগে বোস্টনের একটি দোকানে কাজ শুরু করেন। এম অ্যান্ড আর কনভেনিয়েন্স স্টোর নামে ওই দোকানে গত ১৪ জুলাই ডাকাতির সময় গুলিবিদ্ধ হন তিনি।

এদিকে বোস্টনপ্রবাসী বাংলাদেশিদের অব্যাহত আন্দোলনের মুখে ঘটনার তিন সপ্তাহ পর ৭ আগস্ট বোস্টন পুলিশ স্যামুয়েল স্টিফেন নামের একজনকে গ্রেপ্তার করেছে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026
img
থিয়েটার ছেড়ে কি সরাসরি ওটিটিতে আসছে আলিয়া ভাটের ‘আলফা’! Feb 04, 2026
img
জাহানারা অভিযোগে তদন্ত শেষ, বিলম্বের ব্যাখ্যা দাবি Feb 04, 2026
img
সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল Feb 04, 2026
img
অভিনেতা শতাব্দী ওয়াদুদের জন্মদিন আজ Feb 04, 2026
img
প্রচারণা জাতীয় নির্বাচনের নয়, স্থানীয় সরকার নির্বাচনের মতো হচ্ছে: শাহদীন মালিক Feb 04, 2026
img
এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
প্রযোজনা ছাড়ার ইঙ্গিত আমির খানের Feb 04, 2026
img
‘তিনি একাধারে আমার গুরু, বন্ধুও’, পণ্ডিত বিরজু মহারাজকে নিয়ে মাধুরীর স্মৃতি Feb 04, 2026
img
বিএনপি থেকে বহিষ্কার হয়ে মিষ্টি বিতরণ, ভিডিও ভাইরাল Feb 04, 2026
img
৪৭ পেরিয়ে গেলেও চোখে পড়ছে রানির উজ্জ্বল ত্বক! এই সৌন্দর্যের রহস্য কী? Feb 04, 2026