© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষরাতে হঠাৎ বমি করতে করতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

শেয়ার করুন:
শেষরাতে হঠাৎ বমি করতে করতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

তৌফিক তাহসিন বারী

own-reporter
০৫:৪৯ পিএম | ২৬ আগস্ট, ২০২০

শেষরাতে হঠাৎ ঘুম থেকে জেগে বমি করতে করতে না ফেরার দেশে চলে গেছেন বিশ্ববিদ্যালয় ছাত্র তৌফিক তাহসিন বারী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অস্ট্রেলিয়ার সিডনিতে এমন ঘটনা ঘটেছে। তিনি বাংলাদেশি সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে। সোমবার স্থানীয় সময় ভোররাত সাড়ে তিনটায় তৌফিক তাহসিন বারী হঠাৎই অসুস্থ হয়ে মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, এর আগে তৌফিকের কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ ছিল না। সোমবার ভোররাতে তিনি হঠাৎ বমি করতে শুরু করেন। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি সেবা ডাকা হলেও অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় তার লাশ তদন্তের জন্য স্থানীয় পুলিশ হেফাজতে রয়েছে। মৃত্যুর কারণ তদন্তের পর সিডনির রকউড কবরস্থানে তৌফিকের মরদেহ সমাহিত করা হবে।

তৌফিক ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যয়নরত ছিলেন। বড় ছেলের অকালমৃত্যুতে মুষড়ে পড়েছেন সাংবাদিক ফজলুল বারী ও তার পরিবারের সদস্যরা।

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন