© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
own-reporter-noakhali
০৪:১৭ পিএম | ১৬ মে, ২০১৯

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে সন্ত্রাসীদের গুলিতে হাবিবুর রহমান সোহেল (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) গুলিবিদ্ধ হয়ে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে সন্ত্রাসীদের গুলিতে হাবিবুর রহমান সোহেল (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১৫ মে) গুলিবিদ্ধ হয়ে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহেল নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আব্দুল মতিনের পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের সাউথ গেইট সংলগ্ন ন্যাচারুন লোকেশনে নিজস্ব একটি দোকান পরিচালনা করতেন সোহেল। শুক্রবার (১০ মে) নিজ দোকানে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন সোহেল। পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন