যুক্তরাষ্ট্রে পিঠা প্রতিযোগিতায় প্রথম হলো নোয়াখালী  

যুক্তরাষ্ট্রে শীতের পিঠা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেল নোয়াখালী পিঠা ঘর।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে কুষ্টিয়া এবং তৃতীয় কর্নার মাসালা ও রকমারী।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ফ্রিডম হাই স্কুল অডিটরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলি’ এ প্রতিযোগিতার আয়োজন করে।

সংগঠনটির প্রধান দুই কর্মকর্তা আবু রুমি ও আকাতার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি মিশন চিফ মাহবুব হাসান সালেহ।

বিশেষ অতিথি ছিলেন ভার্জিনিয়া রাজ্যের গভর্নর প্রার্থী জিনি রুসো।

সারা তানজিন তাম্মী ও শিব্বীর আহমেদের উপস্থাপনায় প্রতিযোগিতার বিচারক ছিলেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, আবৃতিকার সরকার কবীর উদ্দীন ও ফারাহ নাজ হোসাইন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোশারফ হোসাইন দুলাল, মাইনুল ইসলাম মজুমদার তাপস, কাজী টি ইসলাম ও আবু হক।

পিঠা উৎসবে অংশ নেওয়া অন্যান্য স্টলগুলো হল- বিক্রমপুর পিঠা ঘর, জি-কাবাব, ফিরে দেখা পিঠা ঘর, তিন সখী পিঠা ঘর, ঝাল মুড়ি, মিরা পিঠা ঘর, ঝাল টক মিষ্টি পিঠা ঘর, বিসমিল্লাহ পিঠা ঘর ও পালকি পিঠা ঘর। এছাড়া মেলায় বসেছিল শাড়ি, চুড়ি, গয়না ও খেলনার দোকান।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026