সাহিত্যের নোবেল পেলেন ওলগা ও পিটার

চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ান লেখক পিটার হান্দকে। এ ছাড়া গত বছরের (২০১৮ সালের) স্থগিত থাকা নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন পোলিশ লেখক ওলগা টোকারজুক।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় এই দুই বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি। পুরস্কার হিসেবে তারা প্রত্যেকে ৯০ লাখ ক্রোনার পাবেন।

নোবেল জয়ী পোলিশ লেখক ওলগা টোকারজুক গত বছর তার ‘ফ্লাইটস’ উপন্যাসের জন্য সাহিত্যের আরেক মর্যাদাপূর্ণ পুরস্কার ম্যান বুকার জিতেছিলেন। পোল্যান্ডে ১৯৬২ সালে তার জন্ম। ৫৭ বছর বয়সী লেখক ওলগা পোলিশ সাহিত্যের বর্তমান প্রজন্মের উপন্যাসিকদের মধ্যে প্রথম সারির একজন।

এদিকে ২০১৯ সালের সাহিত্যে নোবেল জয়ী ৭৬ বছর বয়সী অস্ট্রিয়ান নাট্যকার ও উপন্যাসিক পিটার হান্দকের জন্ম ১৯৪২ সালে। উপন্যাস ও নাটক লেখার পাশাপাশি অনুবাদক হিসেবেও খ্যাতি রয়েছে এই নোবেল বিজয়ীর।

সুইডিশ একাডেমি থেকে পদত্যাগ করা ছয় সদস্যের একজন কবি ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্টের বিরুদ্ধে একাডেমির কর্মকর্তা, সদস্যদের আত্মীয়সহ একাধিক জনকে যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ ওঠায় গতবারের সাহিত্যের নোবেল স্থগিত করা হয়।

যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগে সমালোচনার মুখে পড়ে সুইডিশ একাডেমি গত বছরের ৪ মে ঘোষণা দেয়, আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালের দুটি পুরস্কার একসঙ্গে দেয়া হবে। ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর থেকে এ পুরস্কার ঘিরে এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি।

১১ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম এবং ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026