© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী ছুরিকাঘাতে আহত

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী ছুরিকাঘাতে আহত
international-desk
০৮:০২ পিএম | ১০ অক্টোবর, ২০১৯

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর আদর্শে অনুপ্রাণিত এক ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়ে ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী উইরান্তো হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দেশটির বানতেন প্রদেশের পান্ডেগ্লাং শহরে গাড়ি থেকে নামার সময় হামলার শিকার হন তিনি। বানতেনের পুলিশ প্রধান তোহির জানান, নিরাপত্তামন্ত্রী উইরান্তো পান্ডেগ্লাং-এ একটি বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ভবন উদ্বোধন করতে গিয়েছিলেন। তখনই তার ওপর হামলা হয়।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর আদর্শে অনুপ্রাণিত এক ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়ে ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী উইরান্তো হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে দেশটির বানতেন প্রদেশের পান্ডেগ্লাং শহরে গাড়ি থেকে নামার সময় হামলার শিকার হন তিনি।

বানতেনের পুলিশ প্রধান তোহির জানান, নিরাপত্তামন্ত্রী উইরান্তো পান্ডেগ্লাং-এ একটি বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ভবন উদ্বোধন করতে গিয়েছিলেন। তখনই তার ওপর হামলা হয়।

উইরান্তোকে হেলিকপ্টারে রাজধানী জাকার্তার হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে দুইটি গভীর ক্ষত হয়। এখন উইরান্তোর জ্ঞান ফিরেছে এবং অবস্থা স্থিতিশীল বলে মেট্রো টিভি জানিয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিও বলেছেন, হামলার ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ছুরি, কাঁচিসহ ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক ওই পুরুষ আইএস অনুপ্রাণিত বলে তারা ধারণা করা হচ্ছে। আর নারীটির বিরুদ্ধে এখনো তদন্ত চলছে বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী হওয়ার আগে উইরান্তো দেশটির সেনাবাহিনী প্রধান ছিলেন এবং ২০০৪ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থীও ছিলেন।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন