মমতার পদত্যাগের দাবি নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে বিজেপি

রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে রাজ্য বিজেপি। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ১৫ অক্টোবর সাক্ষাতের সময় চাওয়া হয়েছে বলে জানায় আনন্দবাজার পত্রিকা।

শুক্রবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, গত চারদিনে ৮ জন নিহত হয়েছে তারা সকলেই বিজেপি কর্মী। তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা টার্গেট করে ওই ঘটনা ঘটাচ্ছে। আমরা সাহসের সঙ্গে এর মোকাবিলা করব।

তিনি বলেন, শনিবার কলকাতায় বিক্ষোভ প্রদর্শন ছাড়াও এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির কাছেও সময় চাওয়া হয়েছে। বাংলার পরিস্থিতি তাদেরকে অবগত করানো হবে। আমরা মমতাজির পদত্যাগ দাবি করছি। এমন সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি আলোক কুমার বলেছেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির কথা ভাবা উচিত।

মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে খুন হয়েছেন শিক্ষক বন্ধুপ্রকাশ পাল (৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল (৩০) ও পুত্র অঙ্গন (৫)। বন্ধুপ্রকাশ আরএসএস-এর সদস্য ছিলেন। শুধু জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নয়, নদিয়ায় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় নামে এক বিজেপি কর্মী (পেশায় পুরোহিত) খুন হয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তুলে ধরেছে বিজেপি।

বিজেপির অভিযোগ, শুধু বন্ধুপ্রকাশ ও তার পরিবার বা নদিয়ার পুরোহিত নন, রাজ্য জুড়ে গত চার দিনে আট জন বিজেপি কর্মী খুন হয়েছেন। তাদের দাবি, পুলিশ কার্যত হাত গুটিয়ে বসে। কখনও রাজনৈতিক খুনকেও পারিবারিক বা সম্পত্তিগত বিবাদ হিসেবে দেখাতে চাইছে। দলের নেতাদের মতে, রাজ্যের আইনশৃঙ্খলাই কার্যত ভেঙে পড়েছে।

পুলিশ সুপার মুকেশ বলেন, এটি একটি পারিবারিক ঘটনা। রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যেই তদন্তকারীদের বিশেষ দল ওই ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যসহ স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026