নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১১, শতাধিক আহত

নেপালে একটি যাত্রাবাহী বাস পাহাড় থেকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।

নেপালের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শনিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী বাসটি সিন্ধুপাল চক নামক এলাকা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে যাচ্ছিল। বাসের সব যাত্রী হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তারা দশাইন উৎসব পালনের উদ্দেশ্যে রাজধানী অভিমুখে যাচ্ছিলেন।

পাহাড়ি রাস্তায় মোড় নিতে গিয়ে বাসটি ৫০ মিটার নিচু একটি খাদে পড়ে যায়। ইতোমধ্যে দেশটির পুলিশ জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বার্তা সংস্থা এএফপিকে জেলা কর্মকর্তা দেবী চেমজং বলেন, দুর্ঘটনাস্থলেই ছয় জন ও বাকি পাঁচজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছি। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

পাহাড়বেষ্টিত নেপালের সড়কগুলোর বেহাল অবস্থার কারণে দেশটিতে নানা সময় দুর্ঘটনার ঘটনা ঘটে। বিশেষ করে কোনো উৎসব যখন চলে তখন এর পরিমাণ বেড়ে যায়। ওই সময় গণপরিবহনগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন এর জন্য দায়ী।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026