© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোরীয় পপতারকা সুলির আত্মহত্যা!

শেয়ার করুন:
কোরীয় পপতারকা সুলির আত্মহত্যা!
international-desk
০৮:১৪ পিএম | ১৪ অক্টোবর, ২০১৯

জানা গেছে, এই পপতারকা স্পষ্টবাদী বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৫০ লাখ। তিনি ‘নো ব্রা’ আন্দোলনের জন্য আলোচিত। এ নিয়ে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিড়ম্বনার শিকার হতে হয়েছে। 

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপতারকা ‍সুলির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন তিনি। সোমবার দেশটির রাজধানী সিউলের নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। 

সিউল পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সুলির মৃত্যুর কারণ অনুসন্ধানের কাজ চলছে। তবে প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টির ওপর জোর দিচ্ছেন পুলিশ। 

জানা গেছে, এই পপতারকা স্পষ্টবাদী বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৫০ লাখ। তিনি ‘নো ব্রা’ আন্দোলনের জন্য আলোচিত। এ নিয়ে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিড়ম্বনার শিকার হতে হয়েছে। 

সুলির খুব ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত আরেক কোরীয় পপতারকা জংহিউন আত্মহত্যা করেন ২০১৭ সালে। ২৭ বছর বয়সী ওই তারকার শেষকৃত্যে সুলিও উপস্থিত ছিলেন।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে সুলির একটি আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে। অনেকে তার মৃত্যুর সঙ্গে ওই ছবির যোগসূত্র খুঁজছেন।

 

টাইমস/এমএস

মন্তব্য করুন