© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদিতে বাসে আগুন : ৩৫ ওমরাহযাত্রী নিহত

শেয়ার করুন:
সৌদিতে বাসে আগুন : ৩৫ ওমরাহযাত্রী নিহত
international-desk
১০:৪৮ এএম | ১৭ অক্টোবর, ২০১৯

সৌদি আরবে একটি বাসে আগুন লেগে ৩৫ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। নিহতদের সবাই ওমরাহযাত্রী বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা দিকে মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে একটি বাসে আগুন লেগে ৩৫ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। নিহতদের সবাই ওমরাহযাত্রী বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা দিকে মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে। মদিনা পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ এশিয়ান ও আরব দেশগুলোর নাগরিক বলে জানিয়েছেন মদিনা পুলিশের মুখপাত্র। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এছাড়া নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সৌদি প্রেস এজেন্সি জানান, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। বেসরকারি পরিবহনের বাসটি একটি ভারী যানবাহনের সঙ্গে ধাক্কা খায়।

এতে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই ৩৫ জন নিহত হয়। বাকিরা দগ্ধ হয়েছেন। হতাহতদের উদ্ধার করে নিকটস্থ আল-হামনা হাসপাতালে নেয়া হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন