‘ফেসবুক সিগারেটের মতো শিশুদের আসক্ত করছে’
ফেসবুকের কঠোর সমালোচনা করে ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক বেনিওফ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন সিগারেট। যা সিগারেটের মতোই শিশুদের আসক্ত করে তুলছে। এর আগেও তিনি একাধিক বার ফেসবুকের কুফল নিয়ে মন্তব্য করেছেন।
ফেসবুকের কঠোর সমালোচনা করে ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক বেনিওফ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন সিগারেট। যা সিগারেটের মতোই শিশুদের আসক্ত করে তুলছে।
এর আগেও তিনি একাধিক বার ফেসবুকের কুফল নিয়ে মন্তব্য করেছেন।
গত বছরের নভেম্বরেও তিনি ফেসবুককে সিগারেটের সঙ্গে তুলনা করে বলেছিলেন, ‘ফেসবুক হলো নতুন সিগারেট। আপনারা জানেন, এটা আসক্তি সৃষ্টি করে। এটা আপনার জন্য ভালো নয়। আপনাকে অনেক মানুষ এটা ব্যবহার করার জন্য টেনে আনবে। কী ঘটবে, আপনি বুঝতেই পারবেন না। তাই সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত। কী ঘটছে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ থাকা জরুরি।’
বুধবার এক টুইটে বেনিওফ আবার বলেছেন, ‘ফেসবুক এক ধরনের প্রকাশক হিসেবে কাজ করে। তাই ফেসবুক প্ল্যাটফর্মে ছড়ানো অপপ্রচারের জন্য ফেসবুককেই দায় নিতে হবে। ফেসবুক সিগারেটের মতো যা আসক্তি সৃষ্টিকারী, আমাদের জন্য ক্ষতিকর এবং শিশুরা এর প্রতি ঝুঁকে পড়ছে।’
টাইমস/এসআই