© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গরু প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে, ব্যবহার বন্ধ করুন: অমিত শাহ

শেয়ার করুন:
গরু প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে, ব্যবহার বন্ধ করুন: অমিত শাহ
international-desk
০৫:০৮ পিএম | ২৬ অক্টোবর, ২০১৯

প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, আমরা যখন প্লাস্টিকের ব্যাগে মুড়ে খাবার ফেলে দিই তখন গরুরা সেই প্লাস্টিক খেয়ে ফেলে এবং তারা মারা যায়। আপনারা যদি কাপড়ের ব্যাগ ব্যবহার শুরু করেন তবেই এটি ফ্যাশনেবল হয়ে উঠবে এবং সবাই আপনাদেরকে অনুসরণ করবে। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্লাস্টিক ব্যাগ মাটিতে মিশে না এবং গরু প্লাস্টিক খেয়ে মরে যাচ্ছে বলে কাপড়ের ব্যাগ ব্যবহার বাড়াতে এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহার এড়াতে অনুরোধ করেছেন অমিত শাহ।

প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, আমরা যখন প্লাস্টিকের ব্যাগে মুড়ে খাবার ফেলে দিই তখন গরুরা সেই প্লাস্টিক খেয়ে ফেলে এবং তারা মারা যায়। আপনারা যদি কাপড়ের ব্যাগ ব্যবহার শুরু করেন তবেই এটি ফ্যাশনেবল হয়ে উঠবে এবং সবাই আপনাদেরকে অনুসরণ করবে।

শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্লাস্টিক ব্যাগ মাটিতে মিশে না এবং গরু প্লাস্টিক খেয়ে মরে যাচ্ছে বলে কাপড়ের ব্যাগ ব্যবহার বাড়াতে এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহার এড়াতে অনুরোধ করেছেন অমিত শাহ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দুজনেই সম্প্রতি প্লাস্টিক ব্যবহার বন্ধ করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

গুজরাটের গান্ধিনগরে নিজের নির্বাচনী এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অমিত শাহ। সেই অনুষ্ঠানে অংশ নেয়া প্রত্যেককে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়।

অমিত শাহ বলেন, ‘আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে একটি করে ব্যাগ দেয়া হয়েছে। এই কাপড়ের ব্যাগটি শাক-সবজি এবং মুদির দোকানের জিনিস কিনতে ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করুন।’

 

টাইমস/এসআই

মন্তব্য করুন