© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাশ্মীরে গ্রেনেড হামলায় ভারতীয় ৬ জওয়ান আহত

শেয়ার করুন:
কাশ্মীরে গ্রেনেড হামলায় ভারতীয় ৬ জওয়ান আহত
international-desk
০৬:২৯ পিএম | ২৭ অক্টোবর, ২০১৯

কাশ্মীরের রাজধানী শ্রীনগরে শনিবার রাতে গ্রেনেড হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ছয় সদস্য গুরুতর আহত হয়েছেন। শ্রীনগরের করণনগরে অজ্ঞাত দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় ওই আধাসামরিক বাহিনীর সদস্যরা আহত হন বলে সিপিআরএফ এক বিবৃতিতে জানিয়েছে।

কাশ্মীরের রাজধানী শ্রীনগরে শনিবার রাতে গ্রেনেড হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ছয় সদস্য গুরুতর আহত হয়েছেন।

শ্রীনগরের করণনগরে অজ্ঞাত দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় ওই আধাসামরিক বাহিনীর সদস্যরা আহত হন বলে সিপিআরএফ এক বিবৃতিতে জানিয়েছে।

তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই অপরাধীরদের ধরতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।

সিআরপিএফের শ্রীনগর সেক্টরের ইন্সপেক্টর জেনারেল রবিদ্বীপ সিং শাহি বলেছেন, শনিবার রাত থেকে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে দৃর্বৃত্তদের ধরার জন্য।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন