ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভের পেছনে ইসরায়েল এবং আমেরিকা কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির আল-ফাতাহ অ্যালায়েন্সের প্রধান হাদি আল-আমেরি।

আল-আমেরি বলেন, ইরাকে এমন কিছু লোক রয়েছে যারা গোটা দেশে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়িয়ে দিতে চায়। আর এসব লোককে পেছন থেকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল।

ইরাকের ‘আসায়েব আহলুল হাক’ আন্দোলনের মহাসচিব শেইখ কায়েস আল খাজ আলী বলেছেন, ইরাকে নতুন করে যে বিক্ষোভ শুরু হয়েছে তাতে ইসরায়েল ও আমেরিকার হাত রয়েছে। বর্তমান পরিস্থিতি চরম বিশৃঙ্খলাপূর্ণ। ইরাকে রক্তাক্ত পরিস্থিতির দায় বিজাতীয়রা এড়িয়ে যেতে পারবে না।

ইরাকে গত কয়েক দিনে বিক্ষোভের সময় বেশ কয়েকজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে। এছাড়া অস্ত্রভর্তি গাড়িও জব্দ করা হয়েছে। আমেরিকা ও তার মিত্ররা ইরাকে বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়ে নিজের কর্তৃত্ব জোরদারের চেষ্টা করছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

অর্থনৈতিক সঙ্কট, সামাজিক বিশৃঙ্খলা ও দুর্নীতি লাগাম টানতে ইরাকের ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে চলতি মাসের শুরুর দিকে ধীরে ধীরে বিক্ষোভ শুরু হয়। তবে অক্টোবরের মাঝের দিকে এসে এই বিক্ষোভ ক্রমান্বয়ে তীব্র আকার ধারণ করায় সরকারি বাহিনী বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে যায়।

সরকারি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সংঘাত ও সহিংসতাংয় এখন পর্যন্ত কমপক্ষে ১৯০ জনের প্রাণহানি ঘটেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026