কাশ্মীর বিষয়ে জোরালো ভূমিকা নিতে ইমরান খানকে গিলানির চিঠি

কাশ্মীরিদের রক্ষায় আরও জোরালো ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দেয়া হয়েছে।

সোমবার ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের(এপিএইচসি) প্রধান সাইয়েদ আলী গিলানি ইমরান খানকে এ চিঠি দিয়েছেন। খবর জিয়ো নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর।

কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই ভাগ করে ফেলার পর থেকেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন হুররিয়াত নেতা সৈয়দ আলী শাহ গিলানি।

গৃহবন্দি অবস্থা থেকে লেখা চিঠিতে তিনি বলেন, হতে পারে আপনার সঙ্গে এটিই আমার শেষ যোগাযোগ। শারীরিক অসুস্থতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে আপনাকে হয়তোবা আর চিঠি লেখা যাবে না।

সর্বদলীয় এ হুররিয়াত নেতা বলেন, স্বায়ত্তশাসন বাতিলের পর থেকে ভারত সরকার জোরপূর্বক আমাদের জায়গা-জমি ছিনিয়ে নিতে চাচ্ছে। জাতিসংঘ ঘোষিত নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাশ্মীরি নারীদের প্রতিনিয়ত হেনস্তা করছে ভারতীয় বাহিনী।

কাশ্মীরকে ভারত সরকার অবরুদ্ধ করে একটি জেলখানায় পরিণত করেছে উল্লেখ করে চিঠিতে তিনি বলেন, সবধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করার পরও কাশ্মীরের জনসাধারণ ভারতীয় জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন যে, ভারতীয় বাহিনীর গুলির মুখেও কাশ্মীরি জনগণ প্রতিবাদ করছে।

প্রবীণ এই নেতা বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণ। সর্বদলীয় সংসদীয় বৈঠকের মাধ্যমে পাকিস্তানের উচিত একটি মৌলিক সিদ্ধান্তে উপনীত হওয়া।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026