ইসরায়েলের হামলায় একই পরিবারের ৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নতুন করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে আরও অন্তত ১২ জন আহত হয়েছে।

মঙ্গলবার থেকে বুধবার দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। এ নিয়ে গাজায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়। আহতের সংখ্যা শতাধিক।

মঙ্গলবার সকালে গাজা উপত্যকার একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদির (পিআইজে) সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডসের কমান্ডার বাহা আল-আতা ও তার স্ত্রী। ওই হামলায় ওই দম্পতির তিন সন্তান ও কয়েকজন প্রতিবেশী আহত হন। এ ঘটনার প্রতিশোধ নিতে গাজা থেকে বেশ কিছু রকেট ছোড়া হয় ইসরায়েল। এরপর ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাল্টা জবাব দেয় ফিলিস্তিনিরা। তারা ইসরায়েলে ছয় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পিআইজে’র একজন মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেল আবিব যুদ্ধ শুরু করলেও যুদ্ধ শেষ করার ক্ষমতা তাদের হাতে থাকবে না এবং চলমান সংঘাতের সম্পূর্ণ দায়-দায়িত্ব ইসরায়েলকে বহন করতে হবে।

মিশরের মধ্যস্থতায় দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছে বলে এরইমধ্যে খবর এসেছে। ইসরায়েল ইসলামি জিহাদের শর্ত মেনে নিয়েছে। ইসলামি ইরানসহ বিভিন্ন দেশ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আরব লীগ ইসরায়েলি হামলার নিন্দা করেছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ইসরায়েলি হামলার সমালোচনা করেছে। সংগঠনটি ফিলিস্তিনিদের যেকোনো সংগ্রামের প্রতি নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করেছে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026