২০২৩ সালে থাইল্যান্ডে চালু হচ্ছে বুলেট ট্রেন

বহু চেষ্টা ও বিতর্কের অবসান ঘটিয়ে বুলেট ট্রেন চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। তিনটি প্রকল্পের মাধ্যমে এই ট্রেন চালু করা হবে। এর মধ্যে একটি প্রকল্প চলমান, একটি অনুমোদিত এবং আরেকটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এসব প্রকল্পের কাজ ২০২৩ সালের মধ্যে শেষ করতে পারবে বলে আশাবাদী দেশটি।

চীন এসব প্রকল্পের জন্য ঋণ দিতে চেয়েছিল তবে গ্রহণ করেনি থাইল্যান্ড। তবে কারিগরি সহায়তা নেয়া হচ্ছে চীনের কাছ থেকে। এই বুলেট ট্রেনগুলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ হবে বলে জানা গেছে। যা চীনকে এশিয়ার অন্যান্য দেশের সাথে সরাসরি যুক্ত করবে।

ব্যাংককের ১০৩ বছরের পুরোনো হুয়ালাম্ফং স্টেশনটি নতুনভাবে সাজিয়ে ‘রেল-হাব’ বানানো হচ্ছে। এর জন্য একটি থেকে দুটি রেল ট্র্যাক স্থাপন করা হচ্ছে। তারা আশা করছে ২০২১ সালের মধ্যে এটি চালু করতে পারবে।

এই প্রকল্পের আওতায় সুবর্ণভুমি ও ডন মুয়াং বিমানবন্দরকে আনতে এইচএসআর লাইন নির্মাণের জন্য থাইল্যান্ড স্টেট রেলওয়ের (এসআরটি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশটির সিপি গ্রুপের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান। এটি সুবর্ণ বিমানবন্দরকে ব্যাংককের মেট্রোরেল ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে।

এই রেল লাইনটি ১৩৭ মাইল দৈর্ঘ্য হবে এবং এটি পাতায়ার বাইরে ইউ-তপাও বিমানবন্দরে গিয়ে শেষ হবে। এতে করে ব্যাংকক ও পাতায়ার প্রায় ২ ঘণ্টার পথ সংক্ষেপ হয়ে ৪৫ মিনিটে চলে আসবে।

বুলেট ট্রেনের এই প্রকল্প বাস্তবায়নের জন্য তিন হাজার বাড়িঘর ভেঙে ফেলতে হবে। স্থানীয়রা এতে আপত্তি জানিয়ে ইতোমধ্যেই আদালতের দ্বারাস্থ হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্যাংকক পোস্ট।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026