© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান শিক্ষককে খুঁটিতে বেঁধে শাস্তি

শেয়ার করুন:
প্রধান শিক্ষককে খুঁটিতে বেঁধে শাস্তি
international-desk
১০:৫৬ এএম | ২০ নভেম্বর, ২০১৯

বিদ্যালয়ে সময় মতো উপস্থিত না হলে সাধারণত শিক্ষার্থীদের শাস্তি পেতে হয়। তবে এবার ঘটেছে তার উল্টো ঘটনা। সময় মতো বিদ্যালয়ে না আসায় প্রধান শিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে শাস্তি দিয়েছেন অভিভাবকরা।

বিদ্যালয়ে সময় মতো উপস্থিত না হলে সাধারণত শিক্ষার্থীদের শাস্তি পেতে হয়। তবে এবার ঘটেছে তার উল্টো ঘটনা। সময় মতো বিদ্যালয়ে না আসায় প্রধান শিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে শাস্তি দিয়েছেন অভিভাবকরা।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ঝালদার পুস্তি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। শাস্তি পাওয়া শিক্ষকের নাম বিপ্লব গঙ্গোপাধ্যায়। তিনি গঙ্গোপাধ্যায় পুঞ্চা থানার বদঙা গ্রামের বাসিন্দা। তাকে শাস্তি দেয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্রধান শিক্ষক বিপ্লবের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ- তিনি চলতি বছরের এপ্রিল মাস থেকে স্কুলে সময়মতো আসেন না। এছাড়াও মিড-ডে মিলে মানসম্পন্ন খাবার দেয়া হতো না।

এমন অভিযোগে গ্রামবাসীরা ওই বিদ্যালয়ের শিক্ষকদের একদিন তালাবন্দি করে রাখেন। পরে শিক্ষকদের উদ্ধার করা হলেও বিদ্যালয়ে প্রায় সপ্তাহখানেক ক্লাস বন্ধ রাখা হয়। বিকল্প হিসেবে পার্শ্ববর্তী দুর্গামন্দিরে ক্লাস নেন শিক্ষকরা। এলাকাবাসীর অভিযোগ, এরপরও শিক্ষক বিপ্লবের আচরণ পাল্টেনি।

মুচলেকা দিয়ে বিদ্যালয়ে ক্লাস চালু করলেও কয়েকদিনের মধ্যেই পূর্বের আচরণে ফিরে যান প্রধান শিক্ষক বিপ্লব। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে এলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। কয়েক ঘণ্টা পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে মুক্ত করেন। মুক্ত হয়েই থানায় মামলা করেছেন বিপ্লব গঙ্গোপধ্যায়।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন