দামেস্কে ইসরায়েলের হামলায় ৭ ‘ইরানি সেনা’ নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১১ জন সেনা নিহত হয়েছেন। তারমধ্যে সাতজন ইরানি সেনা রয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের।

বুধবার সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ গোষ্ঠীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, মঙ্গলবার সকালের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী দামেস্কে ইরান ও সিরিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনবাহিনীর দাবি, তারা দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের(আইআরজিসি) কয়েক ডজন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সিরিয়ার এসব স্থাপনায় ইরান ও অন্যান্য দেশ থেকে সামরিক সরঞ্জাম এনে রাখা হত বলে ইসরায়েল দাবি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েল সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা দামেস্ক বিমানবন্দরের একটি ভবনে হামলা করি। যেখানে ইরানি সেনারা ছিল। আমরা অনুমান করছি, সেখানে ইরানি সেনারা নিহত ও আহত হয়েছেন।

এই কর্মকর্তা আরও বলেন, আমরা সিরিয়ান  সামরিক ঘাঁটিতে কয়েকটি কুদস বাহিনীর স্থাপনায়ও হামলা চালিয়েছি। যখন সিরিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমান লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে তখন ইসরায়েল সেখানেও হামলা চালায়।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠী জানায়, ইসরায়েলের হামলায় ১১ জন নিহত হয়েছে। তারমধ্যে সাতজন বিদেশি। ধারণা করা হচ্ছে তারা ইরানের নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। ইসরায়েল হামলায় চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026