© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের মন্ত্রিসভায় অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব বিল অনুমোদন

শেয়ার করুন:
ভারতের মন্ত্রিসভায় অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব বিল অনুমোদন
international-desk
০১:৫১ পিএম | ০৪ ডিসেম্বর, ২০১৯

অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে আনা বিলে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার সকালে নাগরিকত্ব (সংশোধনী) বিল বা সিএবি নামের এই বিলটি অনুমোদন দেয়া হয়েছে।

প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে এই বিল অনুমোদন করা হয়েছে।
প্রতিবেশী দেশগুলো থেকে আসা হিন্দু, খ্রিষ্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পারসিদের নাগরিকত্ব দেয়া হবে এ আইনের অধীনে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বিলটি পার্লামেন্টে উপস্থাপন করবেন, তখন বিজেপির পার্লামেন্ট সদস্যদের সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

তবে বিরোধীরা আইনটির সমালোচনা করে বলেছেন, আইনটিতে মুসলমানদের বাদ দেয়ায় তা ধর্মনিরপেক্ষ নীতির বিরোধী।

প্রতিবেশী তিনটি দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ। সেখানে বসবাস করা অমুসলিমরা নির্যাতনের শিকার বলে জানিয়েছেন রাজনাথ সিং।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন