কেনিয়ায় বাসে হামলা চালিয়ে আটজনকে হত্যা
০৪:৩৪ পিএম | ০৭ ডিসেম্বর, ২০১৯
কেনিয়ায় একটি বাসে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে সোমালিয়া সীমান্তের কাছে কোতুলো এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে সন্দেহ করছে ওয়াজির কাউন্টির পুলিশ কমান্ডার স্টিফেন এনজেটিচ।
স্টিফেন এনজেটিচ বলেন, সশস্ত্র একদল লোক উত্তর কেনিয়াগামী একটি বাসে অতর্কিতে হামলা চালিয়েছে, হামলায় আল শাবাব জড়িত বলে আমরা সন্দেহ করছি।
তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে আল-শাবাবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কেনিয়ার ব্যক্তি মালিকানাধীন সিটিজেন টিভি জানিয়েছে, কোতুলো এলাকায় সন্দেহভাজন ওই জঙ্গি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে।
টাইমস/এইচইউ