সংসদ অধিবেশনে নাগরিকত্ব বিলের কপি ছিঁড়ে ওয়াইসির প্রতিবাদ (ভিডিও)

বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) ভারতের লোকসভায় পাস হয়েছে। সোমবার লোকসভায় বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর রাত সাড়ে ১২টায় পাস হয়। বিলের সমর্থনে ভোট পড়েছে ৩১১টি ও বিপক্ষে ৮০টি।

তবে তা নিয়ে প্রবল আপত্তি জানান মুসলমান পার্লামেন্ট সদস্যরা। আর এ ক্ষেত্রে বিশেষভাবে বলতে হয় সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এমআইএম) সভাপতি ও হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির নাম।

তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে সোমবার লোকসভার অধিবেশন চলাকালেই ছিঁড়ে ফেলেন নাগরিকত্ব সংশোধনী বিলের কপি। খবর ‘এনডিটিভি’।

বিলটির প্রতিবাদ জানিয়ে ওয়াইসি বলেন, ‘‘এটা দেশকে ভাগ করার প্রচেষ্টা। প্রস্তাবিত আইনটি আমাদের দেশের সংবিধানের বিরোধী।''

তিনি দাবি করেন, এই নাগরিকত্ব বিল আরও এক দেশভাগের কথা বলছে। এটা করা হচ্ছে মুসলিমদের ‘‘রাষ্ট্রহীন'' করে দেওয়ার জন্য।

তিনি বলেন, গান্ধি ‘‘মহাত্মা'' হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বৈষম্যমূলক নাগরিকত্ব কার্ডের বিরোধিতা করার পর। তিনি প্রশ্ন তোলেন তিনি কেন তাহলে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করবেন না।

বিজেপি সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, এভাবে মুসলিমদের রাষ্ট্রহীন করতে চেয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে সরকার।

তবে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের দাবিতে অস্বীকার করে জানান, কোনভাবেই এই বিল সংবিধানের ১৪ নম্বর ধারাকে লঙ্ঘন করছে না। নাগরিকত্ব সংশোধনী বিল কারও অধিকার ছিনিয়ে নেবে না।

অমিত শাহ জোর দিয়ে বলেন, এই বিল ‘‘এমনকী ০.০০১ শতাংশ'' ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। এই বিল পাস হলে কারও স্বার্থ ক্ষুণ্ন হবে না।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026