© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাইজারে জঙ্গি হামলায় ৭১ সেনার প্রাণহানি  

শেয়ার করুন:
নাইজারে জঙ্গি হামলায় ৭১ সেনার প্রাণহানি   
international-desk
০৪:৪৮ পিএম | ১২ ডিসেম্বর, ২০১৯

নাইজারের একটি সামরিক ক্যাম্পে জঙ্গি হামলায় ৭১ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনন্ত ১২ সেনা। বুধবার রাজধানী নিয়ামে থেকে ২০০ কিলোমিটার উত্তরে নাইজার নদীর তীরের ইনতাস শহরে এ ঘটনা ঘটে।

নাইজারের একটি সামরিক ক্যাম্পে জঙ্গি হামলায় ৭১ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ সেনা।

বুধবার রাজধানী নিয়ামে থেকে ২০০ কিলোমিটার উত্তরে নাইজার নদীর তীরের ইনাতেস শহরে এ ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়, নাইজারের পশ্চিমাঞ্চলীয় শহর ইনাতেসের একটি সামরিক ঘাটিতে জঙ্গিদের সাথে তিন ঘণ্টা লড়াই চলে সেনাদের। এতে কয়েকশ জঙ্গি সামরিক যানের পাশাপাশি মর্টার সেল ব্যবহার করে হামলা চালায়।

হামলায় ৭১ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১২ সৈন্য। এছাড়া ৩০ জন সৈন্য এখনোও নিখোঁজ রয়েছে।

জঙ্গি হামলার আতঙ্কে জুলাই থেকে এ এলাকা থেকে কয়েক’শ বাসিন্দা রাজধানীতে পালিয়ে যায়।

এর আগে চলতি বছরের মে ও জুলাই মাসে এই এলাকায় আইএসের পশ্চিম আফ্রিকা শাখার দুই দফা হামলায় ৫০ সেনা নিহত হয়।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন