© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্যাস লিকেজে নেপালে আট ভারতীয় পর্যটক নিহত

শেয়ার করুন:
গ্যাস লিকেজে নেপালে আট ভারতীয় পর্যটক নিহত
international-desk
০৭:৪৪ পিএম | ২১ জানুয়ারি, ২০২০

নেপালের এক রিসোর্টে গ্যাস লিকেজের ঘটনায় চার শিশুসহ আট ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

নেপালের এক রিসোর্টে গ্যাস লিকেজের ঘটনায় চার শিশুসহ আট ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, কেরালা থেকে ১৫ সদস্যের একটি পর্যটক দল হিমালয়ের দেশ নেপালে ঘুরতে গিয়েছিলেন। তাদের মধ্যে দুই দম্পতি ও তাদের সন্তানরা হোটেল কক্ষে গ্যাস লিকেজের ঘটনায় প্রাণ হারান বলে নেপাল পুলিশ প্রধান নিশ্চিত করেছেন। অতিরিক্ত ঠান্ডা থেঁকে বাঁচতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশের মহাপরিদর্শক সুশীল সিং রাথুর বলেন, দুর্ঘটনার পরপরই এয়ার অ্যাম্বুলেন্সে করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এইচএএমএস হাসপাতালে ভর্তি করা হয় তাদের। কিন্তু সেখানে নেয়ার পরপরই চিকিৎসকরা ওই আট ভারতীয়কে মৃত ঘোষণা করেন। তারা নেপালের জনপ্রিয় পর্যটন এলকা পোখারায় এক রিসোর্টে ছিলেন।

ভারতীয় ওই পর্যটক দল দেশে ফেরার আগে গতকাল সোমবার রাতে নেপালের মাকাওয়ানাপুর জেলার দামান নামক এলাকার এভারেস্ট প্যানারোমা রিসোর্টে অবস্থান করছিলেন।

রিসোর্টের ম্যানেজারের দেয়া তথ্য অনুযায়ী, ওই পর্যটকরা হোটেল ঢোকার পর গ্যাস চালিত হিটার জ্বালানোর চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন