চীন জুড়ে করোনা ভাইরাস আতঙ্ক : ২৬ জনের প্রাণহানি

চীন জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস আতঙ্ক। দেশটির উহান প্রদেশ ও মধ্যাঞ্চলের কয়েকটি শহরকে এরই মধ্যে এক প্রকার একঘরে ফেলা হয়েছে। এসব শহরের সব ধরণের বাস সার্ভিস, বিমান চলাচল ও ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও থামছেনা করোনা ভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরো ৮০০ জনেরও বেশি।

শুক্রবার চীনের স্বাস্থ্য বিভাগ করোনা ভাইরাস বিষয়ে জরুরী সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে জাপান, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, হংকং, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশেও করোনা ভাইরাস বিষয়ে সতকর্তা জারি করা হয়েছে। এসব দেশের বিমানবন্দরে চীন থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে।

কারণ শঙ্কার বিষয় এই যে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে সংক্রমণের খবর পাওয়া গেছে। সংক্রমিত এসব মানুষ চীনের উহান প্রদেশ ভ্রমণ করেছিল। ধারণা করা হচ্ছে উহান প্রদেশ থেকেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

জানা গেছে, চীনা নববর্ষ উপলক্ষে দেশটিতে লাখ লাখ পর্যটক আসতে শুরু করেছে। এর মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছে চীন সরকার। কারণ, ভাইরাসটি নববর্ষের উৎসবের মাধ্যমে ব্যাপক হারে মানুষের মাঝে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের শেষদিকে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানের একটি পশুপাখির মার্কেটে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে কিছু বন্যপ্রাণী আনা হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই এই ভাইরাসের উৎপত্তি। তবে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, উহান শহরের একটি সি ফুড স্টল থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তবে করোনা ভাইরাস প্রধানত সাপের মাধ্যমে ছড়ায় বলেও দাবি বিবিসির।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on:

সর্বশেষ

img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026
img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026