করোনাভাইরাস সংক্রমণ : ভয়াবহ লোকসানে বিমান খাত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রাণহানীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। সামনের দিনগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা সতকর্তা জারি করেছে। এছাড়া করোনাভাইরাস সংক্রমণের পরপরই চীন গামী আন্তর্জাতিক বিমান ফ্লাইট বন্ধ করে দিয়েছে অধিকাংশ দেশ। এমনকি চীনের অভ্যন্তরীণ বিমান সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছে করোনাভাইরাসের উৎসস্থান খ্যাত শহর উহান। এতে চরম লোকসানের মধ্যে পড়েছে বিমান খাত।

আন্তর্জাতিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (আইএটিএ) জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিমান খাতে প্রায় ২৯ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভাইরাসের প্রাদুর্ভাবে আকাশপথে যাত্রী পরিবহন ব্যাপক হারে কমে গেছে। গত এক দশকের মধ্যে বিগত দুই মাসে আকাশ পথে যাত্রী কমে যাওয়ার হার সর্বনিম্ন পর্যায়ে পৌছেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, কয়েক ডজন এয়ারলাইন্স তাদের চীনগামী ফ্লাইট বাতিল করেছে। করোনাভাইরাসের বিস্তার রোধে চীনের অন্তত ৭৮ কোটি মানুষকে ভ্রমণ থেকে বিরত থাকার আহবান জানিয়েছে দেশটির প্রশাসন। কাজেই চীনে বন্ধ হয়ে গেছে দেশীয় ও আন্তর্জাতিক বহু বিমান ট্রিপ। আর এসব কারণেই লোকসান গুনছে এয়ারলাইন্সগুলো।

আইএটিএ’র মহাপরিচালক ও প্রধান নির্বাহী আলেকজান্দ্রা দ্য জুনিয়াক বলেন, কোভিড-১৯ (করোনাভাইরাসে সৃষ্ট রোগ)-এর কারণে তীব্র মন্দায় বিমান সংস্থাগুলো। বিশেষ করে চীনা বাজারের সংস্পর্শে যেসব এয়ারলাইন্স, তাদের ওপর এই প্রভাব বেশি পড়বে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026