© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনাকে ‘আল্লাহর গজব’ বলায় সৌদিতে চারজন আটক

শেয়ার করুন:
করোনাকে ‘আল্লাহর গজব’ বলায় সৌদিতে চারজন আটক
international-desk
০৮:৩৩ পিএম | ২৯ মার্চ, ২০২০

নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী এক নতুন মহামারী। এ ভাইরাস বিশ্বের ১৯৮টি দেশে ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি সৌদি আরবের মক্কা নগরী, ইসরাইল অধ্যূষিত জেরুজালেম কিংবা পোপের নগরী ভ্যাটিকান সিটি। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসকে ‘আল্লাহর গজব’ বলে উল্লেখ করায় সৌদি আরবে চারজনকে আটক করেছে দেশটির পুলিশ।

নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী এক নতুন মহামারী। এ ভাইরাস বিশ্বের ১৯৮টি দেশে ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি সৌদি আরবের মক্কা নগরী, ইসরাইল অধ্যূুষিত জেরুজালেম কিংবা পোপের নগরী ভ্যাটিকান সিটি। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসকে ‘আল্লাহর গজব’ বলে উল্লেখ করায় সৌদি আরবে চারজনকে আটক করেছে দেশটির পুলিশ।

রোববার দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে সৌদি সরকার আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি।

আটকদের ছবি দেখে অনেকেই ধারণা করছেন, আটকদের ভেতরে বিখ্যাত কোরআন তেলাওয়াতকারী খালেদ আল শাহরি রয়েছেন। সেই সঙ্গে সৌদির ধর্ম প্রচারক ইব্রাহিম আল দুভাইশ আটকদের ভেতরে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কারণ আটক ইব্রাহিম আল দুশাইশ সম্প্রতি এক বক্তব্যে বলেন, মানুষের ভুল ও পাপের কারণে শাস্তি নেমে আসে। এছাড়া সম্প্রতি খালেদ আল শাহরি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে শাহরি বলেন, বিপর্যয় ও মহামারী আল্লাহর শাস্তি।

ধারণা করা হচ্ছে, এসব কথা বলার কারণে তাদের আটক করা হয়েছে। তবে খালেদ আল শাহরির ভক্তরা জানিয়েছেন, শাহরির পোস্ট করা ভিডিওটি দুই বছর আগের। আর তা করোনাভাইরাস সম্পর্কিত নয়।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন