© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমরান খান বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান

শেয়ার করুন:
ইমরান খান বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান
international-desk
০৬:৩১ পিএম | ১৯ অক্টোবর, ২০২০

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পাকিস্তানের করাচি শহরে ব্যাপক বিক্ষোভ করেন বিরোধী দলগুলোর হাজার হাজার নেতাকর্মী। সোমবারও চলছে বিক্ষোভ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পাকিস্তানের করাচি শহরে ব্যাপক বিক্ষোভ করেন বিরোধী দলগুলোর হাজার হাজার নেতাকর্মী। সোমবারও চলছে বিক্ষোভ।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধান ৯টি বিরোধীদল নিয়ে গঠিত জোট ‘পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের’ (পিডিএম) ডাকে রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ।

বিক্ষোভে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ অভিযোগ করে বলেন, আপনি ইমরান খান সাধারণ মানুষের চাকরি কেড়ে নিয়েছেন। মানুষ দু’বেলা যে খাবার পেত, সেটাও নষ্ট করে দিয়েছেন। ক্ষুধার্ত অবস্থায় পাকিস্তানীরা এখন দিন পার করছে।

আন্দোলনে অংশ নেয়া বিলাওয়াল ভুট্টো বলেন, আমাদের কৃষকরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরে ঘরে অনাহারী মানুষের সংখ্যা বাড়ছে। কাজ না পেয়ে বিষন্নতায় দিন কাটাচ্ছে যুব সমাজ।

করাচিতে ইমরান বিরোধী বিশাল সমাবেশের আগে শুক্রবার (১৬ অক্টোবর) দেশটির গুজরানওয়ালা শহরে সমাবেশ করে বিরোধী দলগুলো।

বিরোধীরা বলছেন, দেশটির অর্থনীতিতে বর্তমানে দ্বিগুন মুদ্রাস্ফীতি ও নেতিবাচক প্রবৃদ্ধিসহ অর্থনৈতিক সংকট চলছে। এ সংকট দিনে দিনে আরও প্রকট আকার ধারণ করছে। এর জন্য ইমরান খানের সরকার দায়ী। ইমরান খান তার দু’বছরের শাসনামলে স্বজনপ্রীতি, ভিন্নমত, সমালোচক ও বিরোধী নেতাদের দমনেই ব্যস্ত। দেশকে এগিয়ে নিতে তিনি কোনো কাজই করছেন না।

জানা গেছে, পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৩ সালে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে বিরোধী সমর্থকরা বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেই চলেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন