© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে ভ্যাকসিন নেয়ার পর নানা জটিলতায় ভুগছেন মানুষ

শেয়ার করুন:
ভারতে ভ্যাকসিন নেয়ার পর নানা জটিলতায় ভুগছেন মানুষ
international-desk
০৬:২৩ পিএম | ১৮ জানুয়ারি, ২০২১

ভারতজুড়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরুর দুদিন পর থেকেই ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া (এইএফআই) দেখা গেছে। দেশটিতে দ্বিতীয় দিন পর্যন্ত মোট টিকা দেয়া হয়েছে দুই লাখ ২৪ হাজার ৩০১ জনকে।

ভারতজুড়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরুর দুদিন পর থেকেই ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া (এইএফআই) দেখা গেছে। দেশটিতে দ্বিতীয় দিন পর্যন্ত মোট টিকা দেয়া হয়েছে দুই লাখ ২৪ হাজার ৩০১ জনকে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোহর আগনানি জানান, যে ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার দেখা দিয়েছে তাদের তিন জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

তিনি আরও জানান, রোববার মাত্র ছয়টি রাজ্য ৫৫৩টি সেশনে মোট ১৭ হাজার ৭২ জনকে টিকা দেয়া হয়েছে। রাজ্যগুল হল অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, কর্নাটক, কেরালা, মনিপুর ও তামিলনাডু। ১৬ ও ১৭ জানুয়ারিতে মোট ৪৪৭ এইএফআই বলছে, ভ্যাকসিন নেয়ার পর অধিকাংশ ব্যক্তিই জ্বর, মাথাব্যথা, বমি বমি ভাবের মতো মৃদু সমস্যায় ভুগেছেন।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন