© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে পৌঁছাল পাকিস্তানে আটক পাইলট

শেয়ার করুন:
ভারতে পৌঁছাল পাকিস্তানে আটক পাইলট
international-desk
০৭:৪৯ পিএম | ০১ মার্চ, ২০১৯

পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ওয়াগা-আতারি সীমান্তে ভারতীয় এয়ার ভাইস মার্শাল আর জি কে কপূরের কাছে অভিনন্দন বর্তমানকে হস্তান্তর করে পাকিস্তান সেনাবহিনী। খবর আনন্দবাজারের। এ সময় অভিনন্দনকে স্বাগত জানাতে সীমান্তে উপস্থিত ছিলেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান।

পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ওয়াগা-আতারি সীমান্তে ভারতীয় এয়ার ভাইস মার্শাল আর জি কে কপূরের কাছে অভিনন্দন বর্তমানকে হস্তান্তর করে পাকিস্তান সেনাবাহিনী। খবর আনন্দবাজারের।

এ সময় অভিনন্দনকে স্বাগত জানাতে সীমান্তে উপস্থিত ছিলেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান।

এছাড়াও অভিনন্দনকে বরণ করে নিতে হাজারো ভারতীয় জড়ো হয়েছেন। ভারতের তিন বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন এই আনন্দ উৎসবে।

এর আগে অভিনন্দনকে ইসলামাবাদ থেকে লাহোরে নিয়ে আসা হয়। সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়ে ওয়াগা সীমান্তে নিয়ে আসা হয় তাকে।

ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তরের আগে অভিনন্দনের মেডিকেল চেকআপ করে পাক বাহিনীর একটি মেডিকেল টিম। এরপর ওয়াগা সীমান্তে কিছু কুটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ভারতের হাতে তুলে দেওয়া হয় অভিনন্দনকে।

বুধবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ভারতীয় ওই পাইলটকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে পাকিস্তানের সেনাবাহিনী।

পরে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আটক ভারতের পাইলটকে মুক্তির ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

 

টাইমস/এএস

মন্তব্য করুন