© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে তালেবান হামলায় ২৩ সেনাসহ নিহত ৪৩

শেয়ার করুন:
আফগানিস্তানে তালেবান হামলায় ২৩ সেনাসহ নিহত ৪৩
international-desk
১২:০১ পিএম | ০২ মার্চ, ২০১৯

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি যৌথ সামরিক ঘাঁটিতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। হামলায় অংশ নেওয়া ২০ তালেবান সদস্যও নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি যৌথ সামরিক ঘাঁটিতে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

হামলায় অংশ নেওয়া ২০ তালেবান সদস্যও নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার দেশটির যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ সামরিক ঘাঁটিতে এ হামলা চালায় তালেবান। হামলার দায় স্বীকার করেছে তালেবান।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ এক বিবৃতিতে এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। হেলমান্দের প্রাদেশিক সরকারও বিষয়টি নিশ্চিত করেছে।

গফুর আহমেদ জাওয়াদ জানান, হেলমান্দ প্রদেশের শোরাব এলাকার যে যৌথ ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে সেটি আফগানিস্তানের বৃহৎ সামরিক ঘাঁটিগুলোর একটি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন