এবার জলসীমায় ভারতীয় সাবমেরিন ঠেকাল পাকিস্তান

পাকিস্তানের জলসীমায় ভারতের একটি সাবমেরিন (ডুবোজাহাজ) অনুপ্রবেশের চেষ্টা ঠেকানোর দাবি করছে পাকিস্তান।

পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের তথ্যের বরাত দিয়ে দেশটির ডন টিভি নিউজে এ খবর প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানি নৌবাহিনীর ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি নৌবাহিনী তাদের বিশেষ দক্ষতা কাজে লাগিয়ে সাবমেরিনটিকে পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশ ঠেকিয়েছে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানি নৌবাহিনী ভারতীয় সাবমেরিনকে ঠেকাল। এর আগে ২০১৬ সালেও এমনটা হয়েছিল।

মুখপাত্র বলেন, এটা ছিল দক্ষতায় পাকিস্তানি নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। পাকিস্তানের জলসীমান্তকে রক্ষায় কাজ করে যাবে নৌবাহিনী। যেকোনো ধরনের আগ্রাসন ঠেকানোর সামর্থ্য এই নৌবাহিনীর রয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকারের শান্তি উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীর টার্গেট ছিল না। এ ঘটনা থেকে ভারতেরও শান্তি প্রতিষ্ঠায় কাজ করা উচিত বলে মনে করে তারা।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহত হন।

এ ঘটনার জেরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়।

গত মঙ্গলবার ভোরে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত।

এর পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা ও গুলিবিনিময় হয়।

আকাশযুদ্ধে ভারতের দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এছাড়া পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হন ভারতীয় পাইলট অভিনন্দন।

পরে ‘শান্তিবার্তা’ হিসেবে অভিনন্দনকে ১ মার্চ ভারতে ফেরত পাঠায় পাকিস্তান।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026