পাকিস্তানে জইশ-ই-মুহাম্মদের নেতাসহ গ্রেপ্তার ৪৪

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় হামলার সঙ্গে জড়িত সন্দেহে জইশ-ই-মুহাম্মদের নেতা মাসুদ আজাহারের ছেলে ও ভাইসহ ৪৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান৷  মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেহরিয়ার আফ্রিদি৷ খবর ডয়চে ভেলে ও ডন নিউজের।

স্বরাষ্ট্রমন্ত্রী শেহরিয়ার আফ্রিদি জানান, জইশ-ই-মুহাম্মদের প্রধান মওলানা মাসুদ আজহারের ছেলে ও এক ভাই রয়েছেন আটককৃতদের মধ্যে৷ এদিকে, মঙ্গলবার সকালে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছিল, ভারতের একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় প্রবেশ করেছে৷

এর আগে সোমবার জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় রয়েছে এমন ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার৷ ইসলামি জঙ্গি দলগুলোর ক্ষমতা কমানোর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়৷

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের ভারতে হামলার পর বিশ্বনেতাদের চাপের মুখে রয়েছে পাকিস্তান৷ ভারতে হামলার জের ধরে দুই দেশে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল৷ পাকিস্তান ভারতীয় পাইলটকে শুক্রবার ফেরত দেয়ার পর দু'দেশের মধ্যে উত্তেজনার কিছুটা অবসান হয়েছে৷ পাকিস্তান সরকারের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ দেয়ার অভিযোগ বরাবরই করে আসছে ভারত৷

সোমবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একটি নতুন নির্দেশ জারি করেন, যেখানে জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় থাকা জঙ্গি গোষ্ঠী ও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পুরনো আইনকে হালনাগাদ করা হয়েছে৷

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘মন্ত্রিসভায় এই আইন পাস হয়েছে।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঐ তালিকায় যেসব ব্যক্তির নাম রয়েছে, তাদের মধ্যে লস্কর-ই-তৈয়বা'র হাফিজ সাঈদ অন্যতম৷ ভারতে ২০০৮ সালে মুম্বাই হামলার পেছনে লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে৷

সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, ‘জঙ্গিদের মোকাবিলা করতে পাকিস্তান নতুন কৌশল তৈরি করছে৷ এর ফলে নিষিদ্ধ গোষ্ঠীগুলো কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে ব্যর্থ হবে।’

কাউন্টার টেরোরিজম বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন,  ‘জঙ্গিদের বিরুদ্ধে লড়তে নতুন একটি বিশেষ সেল গঠনের পরিকল্পনা করছে সরকার৷ এই সেল অর্থ মন্ত্রণালয়, কাউন্টার টেরোরিজম বিভাগ, রাষ্ট্রীয় ব্যাংক এবং অর্থনীতি পর্যবেক্ষকদের সমন্বয়ে গঠিত হবে৷ এই সেল জঙ্গি দলগুলোর সম্পদ ও তাদের আয়ের উৎস পর্যবেক্ষণ করবে।’

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চারটি প্রদেশের প্রতিনিধিদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে৷ সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে পদক্ষেপ বাড়ানোর ব্যাপারে সবাই একমত হন৷

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে: ওয়াদুদ ভুইঁয়া Feb 04, 2026
img
‘দ্য প্যারাডাইস’, বাজেট ছুঁয়েছে ২০০ কোটি Feb 04, 2026
img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026