আপত্তিকর মন্তব্য করে পদ হারালেন পাকিস্তানের মন্ত্রী

হিন্দুধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে সরিয়ে দেয়া হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ফায়জুল হাসান চৌহানকে। ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) গুরুত্বপূর্ণ নেতা তিনি।

ফায়জুল হাসান চৌহান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বুজদারের কাছে মঙ্গলবার ইস্তফাপত্র জমা দেন। সঙ্গে সঙ্গে ইস্তফা গৃহীত হয়। তার দলের তরফে টুইটারে জানানো হয়, তথ্যমন্ত্রীর পদ থেকে চৌহানকে সরিয়ে দেয়া হয়েছে। কারও বিশ্বাস নিয়ে বিরূপ মন্তব্য করা উচিত নয়।

১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর সন্ত্রাসী হামলা হয়। আত্মঘাতী হামলায় সিআরপিএফের অন্তত ৪৯ জন জওয়ান নিহত হন। আহত ৪১ জন। সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ (জেইএম) এই হামলার দায় স্বীকার করেছে। এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ফায়জুল হাসান চৌহানের তরফ থেকে আপত্তিকর মন্তব্য করা হয়।

পুলওয়ামায় জঙ্গি হানার পরে ভারত যে বিবৃতি দিয়েছিল, তার জবাবেই চৌহান হিন্দুদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। পরে মন্ত্রীর ওই মন্তব্যের ভিডিও পাকিস্তানে ভাইরাল হয়। তথ্য ও সংস্কৃতিমন্ত্রীর পদে থেকে বিদ্বেষপূর্ণ মন্তব্য করায় ক্ষুব্ধ হন খোদ প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের ডন অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, চৌহান দাবি করেছিলেন, তার মন্তব্য ছিল শুধু ভারতের হিন্দুদের লক্ষ্য করে। কিন্তু ওই বক্তব্য ভাইরাল হয়ে যাওয়ায় অনেকেই সমালোচনা শুরু করেন। তাঁকে বরখাস্তের দাবি ওঠে। পাকিস্তান সরকার সোশ্যাল মিডিয়ার চাপের মুখে দ্রুত ব্যবস্থা নিয়েছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026
img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026